বলতে মানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসী হামলায় আহত স্কুলছাত্রদের দেখতে পোশোয়ারের সামরিক হাসপাতালে পাকিস্তানের ক্রিকেটাররা l এএফপি
সন্ত্রাসী হামলায় আহত স্কুলছাত্রদের দেখতে পোশোয়ারের সামরিক হাসপাতালে পাকিস্তানের ক্রিকেটাররা l এএফপি

অভিজ্ঞতা ঢের হয়েছে, আর নয়! এ-কথা সে-কথা বলতে গিয়ে উটকো ঝামেলায় জড়িয়ে পড়ার চেয়ে মুখে লাগাম দেওয়াই ভালো। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাই আগেভাগেই সতর্ক করে দিল যে সংবাদমাধ্যমের সামনে উল্টোপাল্টা বলা যাবে না। কী কী বিষয়ে একদমই মুখ খোলা যাবে না তারও একটা তালিকা পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান ক্রিকেটারদের দিয়েছেন—ধর্ম, রাজনীতি এবং পাকিস্তান-ভারত সম্পর্ক। গত বছর শ্রীলঙ্কা সফরে তিলকরত্নে দিলশানকে ধর্ম নিয়ে জ্ঞান দিয়ে বিপাকে পড়ে গিয়েছিলেন আহমেদ শেহজাদ। তাঁকে বাঁচাতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে পিসিবিকে। সেই অভিজ্ঞতা থেকে সতর্ক পিসিবি। মাঠের মধ্যে প্রতিপক্ষ কারও সঙ্গে হাসি-তামাশা না করারও নির্দেশ দেওয়া হয়েছে ক্রিকেটারদের।
এদিকে কাল ক্রিকেটাররা সন্ত্রাসী হামলার শিকার পাকিস্তান সেনাবাহিনী পরিচালিত পেশোয়ারের স্কুল পরিদর্শন করেছেন। ২০ জানুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন পাকিস্তান ক্রিকেটাররা। পিটিআই।