বলের আঘাতে এবার পাকিস্তানি ক্রিকেটারের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিল হিউজ মারা গেছেন মাস দুই হতে চলল। হিউজের মৃত্যুর পর ক্রিকেট মাঠে ঘটেছে আরও কয়েকটি মৃত্যুর ঘটনা। সর্বশেষ, গতকাল রোববার সন্ধ্যায় পাকিস্তানে জিসান মোহাম্মেদ নামের এক ক্রিকেটার মারা গেলেন বাউন্সারের আঘাতে।
করাচি প্রদেশের ওরাঙ্গি শহরের মাই হাওয়া গোথ মাঠে অনুষ্ঠিত এক ম্যাচে মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে। প্রতিপক্ষের বোলারের ছোড়া গতিময় বাউন্সারটি লাগে একেবারে জিসানের বুকে। সঙ্গে সঙ্গে ক্রিজে লুটিয়ে পড়েন ১৮ বছর বয়সী ব্যাটসম্যান। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় কাছের হাসপাতালে। কিন্তু লাভ হয়নি কোনো।
কর্তব্যরত চিকিৎসক সামাদ জানিয়েছেন, হাসাপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে জিসানের। কিছু আইনি জটিলতা সারতে জিসানের লাশ নেওয়া হয়েছে পাকিস্তানের আব্বাসি শহীদ হাসপাতালে। তথ্যসূত্র: পিটিআই ও ডন।