বলের আঘাতে হাসপাতালে আম্পায়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমণ লাম্বা বাঁচতে পারেননি। বাঁচতে পারেননি ফিল হিউজ। জন ওয়ার্ডকেও কি বরণ করতে হচ্ছে একই পরিণতি? পরশু তামিলনাড়ুর দিন্দিগুলে রঞ্জি ট্রফির তামিলনাড়ু-পাঞ্জাব ম্যাচে আম্পায়ারিং করার সময় বল এসে লাগে ওয়ার্ডের মাথায়। পাঞ্জাবের ব্যাটসম্যান রাজবিন্দর সিংয়ের ব্যাট থেকে উড়ে আসা বল থেকে বাঁচার জন্য নিচু হওয়ার চেষ্টা করেছিলেন ওয়ার্ড। কিন্তু ‘টাইমিং’ হয়নি। বল আঘাত করে তাঁর মাথার পেছনের দিকে। মাঠেই জ্ঞান হারিয়ে ফেলেন অস্ট্রেলিয়ান আম্পায়ার। দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাঁকে। ওয়ার্ডের অবস্থা এখন স্থিতিশীল বলে স্থানীয় সূত্রের খবর। পিটিআই।