বলের হিসাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩৫ বল হাতে রেখে জয়। পরশু ব্রিসবেনে পাওয়া জয়টা অব্যবহৃত বলের হিসাবে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সবচেয়ে বড় জয়। তবে সব মিলিয়ে বলের হিসাবে এর চেয়েও ১৩টি বড় জয় আছে ইংলিশদের। ওয়ানডেতে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ডটাও ইংল্যান্ডের। ১৯৭৯ বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ডে কানাডার ৪৫ রান টপকে ইংল্যান্ড যখন জিতে যায় তাদের হাতে ছিল ২৭৭ বল। ম্যাচটা অবশ্য ছিল ৬০ ওভারের। ৫০ ওভারের ম্যাচে সবচেয়ে বেশি ২৭৪ বল হাতে রেখে জয় পাওয়া দলের নাম শ্রীলঙ্কা। ২০০১ সালে কলম্বোয় ত্রিদেশীয় সিরিজে ভাস-তাণ্ডবে (৮/১৯) জিম্বাবুয়েকে মাত্র ৩৮ রানে গুটিয়ে দেয় লঙ্কানরা। ৩৯ রানের লক্ষ্যটা ৪.২ ওভারেই পেরিয়ে যায় শ্রীলঙ্কা।