প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর পর আবার টেস্ট ক্রিকেটের স্বাদ পেলেন মার্ক ভারমিউলেন। খেললেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারারে টেস্টে। তবে এই দীর্ঘ বিরতির মতোই বিস্ময়কর আরেকটি তথ্য। এ নিয়ে নয়টি মাত্র টেস্ট খেললেন জিম্বাবুইয়ান ব্যাটসম্যান, প্রতিপক্ষ ছয়টি ভিন্ন দেশ! ভিন্ন ছয় দলের বিপক্ষে নয় টেস্ট খেলা এই গ্রুপে ভারমিউলেনের সঙ্গী পাকিস্তানের আকরাম রাজা ও রানা নাভিদ-উল-হাসান, দক্ষিণ আফ্রিকার ব্রেট শুলজ ও মার্টিন ফন জার্সভেল্ড। তবে এই পাঁচজনের চেয়ে এক ধাপ এগিয়ে গ্যাভিন লারসেন। কিপটে বোলিংয়ের জন্য বিখ্যাত সাবেক এই কিউই স্লো মিডিয়াম পেসার এখন ক্রিকেট ওয়েলিংটনের প্রধান নির্বাহী। ৮টি টেস্ট খেলেছিলেন ক্যারিয়ারে, ভিন্ন ছয়টি দেশের বিপক্ষে! প্রসঙ্গক্রমে আনা যায় ব্লেসিং মাহওয়ারকেও। ১০ টেস্ট খেলেছেন এই জিম্বাবুইয়ান পেসার, প্রতিপক্ষ ছিল ৭টি ভিন্ন দেশ!