বাঁ হাতের খেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াহাব রিয়াজের ব্যাটের কানায় লেগে উঠে যাওয়া বলটা কৌশল সিলভার হাতে জমতেই একসঙ্গে দুটি ঘটনা ঘটল। এক. মাহেলা জয়াবর্ধনের বিদায়ী টেস্টটা জিতে গেল শ্রীলঙ্কা। দুই. ভেঙে গেল সোয়া শ বছরের পুরোনো একটি টেস্ট রেকর্ড। বলটা ছিল রঙ্গনা হেরাথের। ম্যাচে লঙ্কান বাঁহাতি স্পিনারের ১৪তম উইকেট। শুধু হেরাথই নন, এসএসসির দ্বিতীয় টেস্টে আরও ১৫টি উইকেট গেছে বাঁহাতিদের দখলে। মোট ২৯ উইকেট, টেস্ট ক্রিকেটে বাঁহাতিরা সবচেয়ে বেশি উইকেট পেলেন এই ম্যাচেই। এর আগে ১৮৮৯ সালে কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বাঁহাতিরা মিলে নিয়েছিলেন ২৮ উইকেট। ১৯৮৭ সালে বেঙ্গালুরু টেস্টে ২৬ উইকেট নিয়ে কাছাকাছি গিয়েছিলেন ভারত ও পাকিস্তানের বাঁহাতিরা।