বাঁ হাতের 'খেল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন মিচেল জনসন। তিন ধরনের ক্রিকেট মিলিয়ে ৫৯০ উইকেট নিয়েই বিদায় নিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ফাস্ট বোলার। আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি পেসারদের মধ্যে এর চেয়ে বেশি উইকেট নিয়েছেন শুধু তিনজন—ওয়াসিম আকরাম (৯১৬), চামিন্ডা ভাস (৭৬১) ও জহির খান (৬১০)। শুধু ওয়ানডের হিসাবেও চতুর্থ জনসন (২৩৯)। এখানেও তাঁর ওপরে আকরাম (৫০২), ভাস (৪০০) ও জহির (২৮২)। টেস্টে জনসনের চেয়ে বেশি উইকেট নেওয়া বাঁহাতি পেসার দুজন—আকরাম (৪১৪) ও ভাস (৩৫৫)। জনসনের উইকেট ৩১৩। বাঁহাতি পেসারদের মধ্যে টি-টোয়েন্টিতে জনসনের ৩৮ উইকেটের চেয়ে বেশি উইকেট নিয়েছেন শুধু সোহেল তানভীর (৪২)। দক্ষিণ আফ্রিকার ওয়েইন পারনেলও নিয়েছেন ৩৮ উইকেট।