বাঁচা-মরার ম্যাচে মুস্তাফিজই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুরুত্বপূর্ণ ম্যাচে আজ খেলা হচ্ছে না মুস্তাফিজের। ফাইল ছবি।
গুরুত্বপূর্ণ ম্যাচে আজ খেলা হচ্ছে না মুস্তাফিজের। ফাইল ছবি।

আইপিএলে আজ বাঁচা-মরার ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের। হারলে বিদায়, জিতলে ফাইনাল। বাংলাদেশের মানুষের কাছে তার চেয়েও বড় আগ্রহ হয়ে ছিল, আরেকবার মুস্তাফিজের চারটি ওভার দেখা। কিন্তু সেই আশার গুড়ে বালি। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে আজ ম্যাচটি খেলাই হচ্ছে না মুস্তাফিজুর রহমানের।
টুর্নামেন্টের শুরু থেকেই আলো ছড়িয়ে আসছেন। কী ইনিংসের শুরুর দিকে, কী শেষে, মুস্তাফিজই ছিলেন সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ভরসা। প্রতিটি ম্যাচেই খেলেছেন, ভরসার প্রতিদানও দিয়ে এসেছেন। কিন্তু আজ গুজরাট লায়ন্সের সঙ্গে কোয়ালিফায়ার টু নামের ‘সেমিফাইনালে’ই খেলা হচ্ছে না মুস্তাফিজের।
ম্যাচের ফল কী হবে কে জানে, জিতলে হয়তো ফাইনালে খেলা হতে পারে বাংলাদেশ পেসারের। আর না জিতলে? না খেলার হতাশা নিয়েই ফিরতে হবে ‘কাটারমাস্টার’কে। সূত্র : ক্রিকইনফো।

আরও পড়ুন: