বাঁশির সুরে 'বাংলাওয়াশ'
>

প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই মনে পড়ে বাংলাওয়াশ নামের একটি শব্দ। এই নিউজিল্যান্ডই যে এই শব্দের উৎসমুখ। লিখেছেন পবিত্র কুন্ডু
গুগলে সার্চ দিয়ে দেখা গেল ওখানে তাপমাত্রা এখন ১৮-২০ ডিগ্রি সেলসিয়াস। বাঙালি রক্তে বেশ শীতার্ত অনুভূতিই জাগিয়ে তোলে। আর যখন শুনবেন, সঙ্গে আছে প্রায় ঝোড়ো হাওয়া, নিউজিল্যান্ড কিন্তু শীতের কাঁপুনিই ধরিয়ে দেয়।
যেকোনো সফরকারী দলের জন্যই নিউজিল্যান্ড বড় কঠিন ঠাঁই। ক্লাইভ লয়েডের সর্বজয়ী ওয়েস্ট ইন্ডিজকেও পরাজয়ের গ্লানি মেখে ফিরতে হয়েছে দক্ষিণ গোলার্ধের দেশটি থেকে। বাংলাদেশ নামের নবীনতম টেস্ট দলটির নিউজিল্যান্ড সফর শুধুই হাবুডুবু খাওয়ার এক ইতিহাস। একটিবারও জয়ের আশাই জাগিয়ে তোলা যায়নি। বাংলাদেশের জন্য একটি ওয়ানডে ম্যাচের স্কোরকার্ড তো লাল হয়ে আছে লজ্জায়।
সেই নিউজিল্যান্ডেই আবারও কিউইদের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের জয়ের আশাটা এক সুতীব্র ফ্যান্টাসি। তবু বুকের মধ্যে তির তির করে একটি সুখের কাঁপন আর গুঞ্জরণ তোলে বাংলাওয়াশ নামের একটি শব্দ। বাংলাদেশের ক্রিকেট অভিধানে যে শব্দটি নিউজিল্যান্ডেরই দান।
বাংলাওয়াশটা আসলে কী? হোয়াইটওয়াশ, ধবলধোলাই, ক্লিন সুইপ। দ্বিপক্ষীয় একটি ক্রিকেট সিরিজে সব কটি ম্যাচ জয়ের কীর্তি। নিজেই এই শব্দের শিকার হতে হতে বাংলাদেশও একসময় শিকারি হয়ে ওঠে। সেটিও আন্তর্জাতিক ক্রিকেট অভিযাত্রার দুই দশকের পর। যে কেনিয়া একদা ছিল বাংলাদেশের প্রবল প্রতিদ্বন্দ্বী, কখনো কখনো শ্রেয়তর দল, সেই তারাই ২০০৬ সালে প্রথম হোয়াইটওয়াশ হয় বাংলাদেশের কাছে। ঘরের মাঠে ওয়ানডে সিরিজের চারটি ম্যাচেই বিজয়ী বাংলাদেশ। কিন্তু সেই বিজয়ের অনুভূতি হৃদয়ের সবগুলো খোলা দুয়ারে দোলা দিয়ে যায়নি। কেননা আন্তর্জাতিক ক্রিকেটের চড়াই-উতরাই পেরোতে গিয়ে কেনিয়া তখন প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।
একই বছরে দ্বিতীয় শিকার জিম্বাবুয়ে। সিরিজটা পাঁচ ম্যাচের বলে গর্বটা একটু বেশিই হওয়া উচিত। কিন্তু রং হারানো জিম্বাবুয়ে দলটির কারণেই বাংলাদেশের আনন্দের অনুভূতি খুব উচ্চতায় উঠতে পারে না। আর জিম্বাবুয়েই যখন কোনো বিস্ময় নয়, তখন স্কটল্যান্ড-আয়ারল্যান্ড তো নিমিত্ত মাত্র। পরে এই দুই ব্রিটিশ সহোদরের বিপক্ষে হোয়াইটওয়াশের দায়িত্ব ‘সেরে’ বাংলাদেশ গৌরবের চূড়াটা ছুঁতে পারে আসলে ২০০৯ সালে। সেটি সেই বিখ্যাত ক্যারিবীয় জয়ে। এই প্রথম বাংলাদেশ কোনো বড় দলকে হোয়াইটওয়াশ করল, তা-ও তাদেরই মাঠে। ওয়ানডে ম্যাচের চেনা সামর্থ্যকে ছাড়িয়ে গিয়ে এই প্রথম টেস্ট সিরিজেও প্রতিপক্ষকে সব কটি ম্যাচে হারিয়ে দেওয়া! কিন্তু এটিও হোয়াইটওয়াশের একটা আলুনি অনুভূতির বেশি দিতে পারেনি। কারণ প্রায় ১১ বছরের অজ্ঞাতবাস থেকে খুঁজে এনে ফ্লয়েড রেইফারের হাতে যে ওয়েস্ট ইন্ডিজ দলটিকে দেওয়া হয়েছিল, সত্যি বলতে, সেটি তাদের দ্বিতীয় দলও নয়! হোয়াইটওয়াশ শব্দটির বাংলাওয়াশে রূপ নেওয়া উচিত ছিল ওই সফরেই। নিতে দেয়নি খর্বশক্তির সেই ওয়েস্ট ইন্ডিজ। ধারাভাষ্যকক্ষে আতহার আলীর কণ্ঠেও বাংলাওয়াশ শব্দটি উচ্চারিত হয়নি একই কারণে।
তারপর এল ২০১০ সাল। ড্যানিয়েল ভেট্টোরির নেতৃত্বে বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দল। চার ম্যাচের ওয়ানডে সিরিজে প্রমত্ত (আগের ফল বিবেচনায় অবশ্যই) কিউই দলকে চার ম্যাচেই হারিয়ে দিল বাংলাদেশ। নিউজিল্যান্ড হোয়াইটওয়াশ! ১৭ অক্টোবর, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের মাত্র ১৭৪ রান তাড়া করতে ৩ রান দূরে কাটা পড়ল নিউজিল্যান্ড। বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার আতহার আলী খান মাইক্রোফোনে চিৎকার করছেন: বাংলাওয়াশ, বাংলাওয়াশ। নিউজিল্যান্ড বাংলাওয়াশ! পরদিন ওটাই পত্রিকার শিরোনাম। সেই থেকে বাংলাওয়াশ শব্দটি আমাদের!
তিন বছর পরের সিরিজেও বাংলাওয়াশ নিউজিল্যান্ড। এবার নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তিন ধরনের ক্রিকেটেই তুলকালাম কাণ্ড ঘটিয়ে চলা ‘ম্যাচো’ ম্যাককালাম বাংলাদেশে আসার আগে বলে দিলেন, ‘বাংলাদেশের কাছে আগের সিরিজে ৪-০ হারের স্মৃতিটা আমাদের মনে আছে।’ তার মানে নিউজিল্যান্ড এবার এল একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে। এই কিউই দলটির অনেক কুশীলবই নতুন, শেরেবাংলার পাশে যুক্ত আরেক ভেন্যু ফতুল্লা স্টেডিয়াম। বদলে গিয়েছিল বাংলাদেশ দলও। ছিলেন না বাংলাওয়াশের মূল নায়ক সাকিব আল হাসানই। তবু ভাগ্য বদলাতে পারেনি নিউজিল্যান্ড। তিন ম্যাচেই হেরে আবার তারা বাংলাওয়াশ।
তবে গত বছর পাকিস্তানকে বাংলাওয়াশ করতে পারাটাই হওয়া উচিত বাংলাদেশের জন্য সত্যিকারের আনন্দানুভূতির। যে পাকিস্তানকে মাত্রই দ্বিতীয় ওয়ানডেতে হারাতে বাংলাদেশের লেগেছিল ১৬ বছর, সেই তারাই উপমহাদেশীয় ‘দৈত্যকে’ টানা চতুর্থ ম্যাচে হারাল পাঁচ দিনের ব্যবধানে। বাংলাদেশ ৩: ০ পাকিস্তান! তিনটি ম্যাচেই পাকিস্তান একেবারে ধ্বস্ত-বিধ্বস্ত!
এখন বাংলাদেশ ঘরের মাঠে কোনো বড় দলের সামনে দাঁড়ালেই আকাশে-বাতাসে নিরুচ্চারে বাজে বাংলাওয়াশের বাঁশি। বাঁশিটা সুর তুলতে পারলে ছুঁয়ে যায় তৃপ্তি, না পারলে বেঁধে অতৃপ্তির কাঁটা।
নিউজিল্যান্ডে নিশ্চিত করেই বাংলাওয়াশের আশাটা বাংলাদেশের সফরসঙ্গী নয়। তবে প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই মাশরাফিদের মনে ভাসবে বাংলাওয়াশ নামের শব্দটি। নিউজিল্যান্ড মানেই তো বাংলাওয়াশ! নিউজিল্যান্ড সামনে পড়লেই মনে পড়ে মিরপুর-ফতুল্লার সেই হিম হিম শারদ কিংবা হৈমন্তী বিকেল। ভেট্টোরি-ম্যাককালামদের বিষণ্ন মুখগুলো। সাকিব-তামিম-মুশফিক-মাশরাফিদের আলোয় রাঙা উচ্ছ্বাস। তুলকালাম কাণ্ড ঘটিয়ে চলা ‘ম্যাচো’ ম্যাককালাম বাংলাদেশে আসার আগে বলে দিলেন, ‘বাংলাদেশের কাছে আগের সিরিজে ৪-০ হারের স্মৃতিটা আমাদের মনে আছে।’ তার মানে নিউজিল্যান্ড এবার এল একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে। এই কিউই দলটির অনেক কুশীলবই নতুন, শেরেবাংলার পাশে যুক্ত আরেক ভেন্যু ফতুল্লা স্টেডিয়াম। বদলে গিয়েছিল বাংলাদেশ দলও। ছিলেন না বাংলাওয়াশের মূল নায়ক সাকিব আল হাসানই। তবু ভাগ্য বদলাতে পারেনি নিউজিল্যান্ড। তিন ম্যাচেই হেরে আবার তারা বাংলাওয়াশ।
তবে গত বছর পাকিস্তানকে বাংলাওয়াশ করতে পারাটাই হওয়া উচিত বাংলাদেশের জন্য সত্যিকারের আনন্দানুভূতির। যে পাকিস্তানকে মাত্রই দ্বিতীয় ওয়ানডেতে হারাতে বাংলাদেশের লেগেছিল ১৬ বছর, সেই তারাই উপমহাদেশীয় ‘দৈত্যকে’ টানা চতুর্থ ম্যাচে হারাল পাঁচ দিনের ব্যবধানে। বাংলাদেশ ৩: ০ পাকিস্তান! তিনটি ম্যাচেই পাকিস্তান একেবারে ধ্বস্ত-বিধ্বস্ত!
এখন বাংলাদেশ ঘরের মাঠে কোনো বড় দলের সামনে দাঁড়ালেই আকাশে-বাতাসে নিরুচ্চারে বাজে বাংলাওয়াশের বাঁশি। বাঁশিটা সুর তুলতে পারলে ছুঁয়ে যায় তৃপ্তি, না পারলে বেঁধে অতৃপ্তির কাঁটা।
নিউজিল্যান্ডে নিশ্চিত করেই বাংলাওয়াশের আশাটা বাংলাদেশের সফরসঙ্গী নয়। তবে প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই মাশরাফিদের মনে ভাসবে বাংলাওয়াশ নামের শব্দটি। নিউজিল্যান্ড মানেই তো বাংলাওয়াশ! নিউজিল্যান্ড সামনে পড়লেই মনে পড়ে মিরপুর-ফতুল্লার সেই হিম হিম শারদ কিংবা হৈমন্তী বিকেল। ভেট্টোরি-ম্যাককালামদের বিষণ্ন মুখগুলো। সাকিব-তামিম-মুশফিক-মাশরাফিদের আলোয় রাঙা উচ্ছ্বাস।