প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঝে একটা টেস্ট হয়ে গেছে, তবু স্টিভ ও’কিফ নামের দুঃস্বপ্নটা এখনো সম্ভবত ভুলতে পারেননি ভারতের ব্যাটসম্যানরা। ভোলা কঠিনও। দুই ইনিংসে ছয়টি করে মোট ১২ উইকেট, তা-ও মাত্র ৭০ রান খরচায়—ভারতের মাটিতেই কোনো বিদেশি স্পিনারের সেরা বোলিং! তাতে অস্ট্রেলিয়ার কাছে সিরিজের প্রথম টেস্টটা ভারত হারে ৩৩৩ রানে। দ্বিতীয় টেস্ট জিতে যদিও সিরিজে সমতা ফিরিয়েছে, তবু ও’কিফের দেওয়া ক্ষতে তাতে সম্ভবত উপশমের প্রলেপ পড়েনি। তা না হলে কোচ অনিল কুম্বলে নেটে বাঁহাতি স্পিন শুরু করে দেবেন কেন? খেলোয়াড় থাকার সময় লেগ স্পিন দিয়ে টপাটপ উইকেট নিয়েছেন, কোচ হয়ে এবার শিষ্যদের প্রয়োজনে স্পিন শুরু করলেন বাঁ হাতে! গতকাল বিসিসিআইয়ের টুইটারে পোস্ট করা ভিডিওতেও দেখা গেল কুম্বলের বাঁহাতি স্পিন। ডেকান ক্রনিকলস।