বাংলাদেশ আসছেন না শোয়েব মাকসুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোয়েব মাকসুদ আসছেন না বাংলাদেশে ছবি: এএফপি
শোয়েব মাকসুদ আসছেন না বাংলাদেশে ছবি: এএফপি

বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হলেন পাকিস্তানি ব্যাটসম্যান শোয়েব মাকসুদ। অনুশীলনের সময় বাঁ হাতের হাড়ে চিড় ধরায় সফর থেকে সরে যেতে হচ্ছে মাকসুদকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটিংয়ের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ছিলেন এই শোয়েব মাকসুদ। 
সফরে মাকসুদের স্থলাভিষিক্ত হচ্ছেন সাদ নাসিম। বাংলাদেশ সফরে কেবল টি-টোয়েন্টি স্কোয়াডেই এর আগে সুযোগ মিলেছিল নাসিমের। মাকসুদের চোটের কারণে ওয়ানডে খেলার সুযোগটাও হঠাৎই পেয়ে গেলেন তিনি।
লাহোরে বাংলাদেশ সফর উপলক্ষ্যে আয়োজিত অনুশীলন ক্যাম্পের প্রথম দিনেই বাঁ হাতে আঘাত পেয়েছিলেন মাকসুদ। পরে মেডিকেল পরীক্ষায় তাঁর হাতের হাড়ে চির ধরার বিষয়টি ধরা পড়ে। মেডিকেল প্রতিবেদন হাতে পেয়েই মাকসুদের জায়গায় সাদ নাসিমের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচক হারুন রশিদ।
আগামী ১৩ এপ্রিল ঢাকায় পা রাখছে পাকিস্তান। ১৭ এপ্রিল থেকে ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৪ এপ্রিল ঢাকাতেই অনুষ্ঠিত হবে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি। ২৮ এপ্রিল খুলনায় প্রথম টেস্ট। ৬ মে ঢাকায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। সূত্র: দ্য ডন, পাকিস্তান।