বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের টিকিট শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশদের ক্ষতটা এখনো শুকায়নি। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে বিদায় করেই কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এটা যে তারা ভুলতেই পারছে না, এটা বোঝা গেছে গত বছর ইংল্যান্ডের বাংলাদেশ সফরেই। ওয়ানডে আর টেস্ট—দুটি সিরিজেই ছিল টান টান উত্তেজনা। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বেও মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড। টুর্নামেন্টের উদ্বোধনী সেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে এরই মধ্যে। ওভালে ম্যাচটি ১ জুন, সেদিন বৃহস্পতিবার। ইংল্যান্ডে ছুটির দিন এটি নয়। তারপরও প্রায় ২৪ হাজার ধারণক্ষমতার গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকবে বাংলাদেশ-ইংল্যান্ডের দর্শকে। দুই দেশের দ্বৈরথটা এখন বেশ জমজমাটই। ভারত-পাকিস্তান, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচসহ মোট আটটি ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে এরই মধ্যে। আইসিসি।