বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের টাইটেল স্পনসর আইপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সিরিজের লোগো।
ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সিরিজের লোগো।

রথ দেখা আর কলা বেচা—দুটোই হবে এবার। আর এ সুযোগ করে দিচ্ছে আইপে। ৪ জুলাই অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ দলের ক্যারিবীয় সফর। এই সফরের তিনটি সিরিজের (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) টাইটেল স্পনসর আইপে। দর্শকদের সরাসরি মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশের এই ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম।

বিজয়ীরা সরাসরি মাঠে বসে খেলা দেখার জন্য ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় যাওয়ার ফ্রি এয়ার টিকিট ও ম্যাচ টিকিট পাবেন। আরও থাকছে বিজয়ী অধিনায়ক, ম্যাচসেরা ও সিরিজসেরার সই করা ব্যাট ও বল। বাংলাদেশ দলের একজন খেলোয়াড়ের সঙ্গে ডিনার, ফ্যান জার্সির সঙ্গে শত ভাগ ‘মানিব্যাক অফার’ তো থাকছেই।

পুরস্কারভেদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে প্রতি সপ্তাহে অথবা সিরিজ শেষে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রসঙ্গে আইপের হেড অব বিজনেস আবুল খায়ের চৌধুরী বলেছেন, ‘নতুন গ্রাহকেরা অ্যাপ ডাউনলোড করে সাইনআপ করলেই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। আর নিয়মিত ব্যবহারকারীরা আইপে দিয়ে যেকোনো ধরনের পেমেন্ট করলেই এই প্রতিযোগিতায় যোগ্য বলে বিবেচিত হবেন। প্রিয়জনদের আইপেতে সাইনআপ ও ভ্যারিফাইড করানোর মাধ্যমেও এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।’

খায়ের চৌধুরী যোগ করেন, যত বেশি পেমেন্ট এবং যত বেশি লোক আপনার মাধ্যমে ভ্যারিফাইড হবে, তত বেশি আপনার পুরস্কার পাওয়ার সুযোগ বাড়বে। এ নিয়ে বিস্তারিত জানা যাবে https://www.ipay.com.bd/promotions?link=ipay-cricket-series এই ঠিকানায়।