‘ওয়ান অব টেস্ট’ বা এক টেস্টের সিরিজ। ২০০০ সালে ঢাকায় ভারতের বিপক্ষে একটি মাত্র ম্যাচ খেলেই টেস্ট আঙিনায় আগমন বাংলাদেশের। এরপর বাংলাদেশ আরও চারটি ওয়ান অব টেস্ট খেলেছে নিউজিল্যান্ড (২০১০), জিম্বাবুয়ে (২০১১) ও ভারতের (২০১৫) বিপক্ষে। বাংলাদেশের পঞ্চম ওয়ান অব টেস্টও শুরু হয়ে যাচ্ছে আগামীকাল। টেস্ট ইতিহাস এ পর্যন্ত ওয়ান অব টেস্ট দেখেছে ৫৩টি। এর আটটিতেই মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। দ্বিতীয় সর্বোচ্চ ছয়বার এক টেস্টের সফর বিনিময় করেছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। ওয়ান অব টেস্ট সবচেয়ে বেশি ১৯ বার খেলেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড খেলেছে একটি কম। ২০০৫ সালে অস্ট্রেলিয়া ও বিশ্ব একাদশের সুপার সিরিজ টেস্ট ম্যাচটা না হলে অবশ্য টেস্ট ক্রিকেটের আদি প্রতিদ্বন্দ্বীরা একই সমতায় থাকত।
সবচেয়েবেশি ‘ওয়ানঅবটেস্ট’
সর্বশেষ
১৯ অস্ট্রেলিয়া ২০০৫
১৮ ইংল্যান্ড ১৯৯৮
১৪ নিউজিল্যান্ড ২০১২
১২ শ্রীলঙ্কা ১৯৯৮
১১ ভারত ২০১৫
১১ জিম্বাবুয়ে ২০১৪
৮ পাকিস্তান ২০১১
৬ দক্ষিণ আফ্রিকা ২০১৪
৪ বাংলাদেশ ২০১৫
২ ওয়েস্ট ইন্ডিজ ১৯৯৩