বাংলাদেশ দলে নতুন ফিজিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ড সফরেই নতুন ফিজিও দেখা যেতে পারে বাংলাদেশ দলে। ইংল্যান্ড দলের সাবেক ফিজিও ডিন কনওয়ের সঙ্গে বিসিবির কথাবার্তা প্রায় চূড়ান্ত। তবে তিনি কবে ঢাকায় এসে পৌঁছাবেন, এখনো জানা যায়নি।

কনওয়ে ইংল্যান্ড দলে কাজ করেছেন প্রায় ১৪ বছর। এর মধ্যে সিনিয়র ফিজিওথেরাপিস্ট হিসেবে তাঁর কাজের অভিজ্ঞতা আট বছর। নাসের হুসেইন-মাইকেল ভনদের সময় ইংল্যান্ড দলে ফিজিওর দায়িত্বে ছিলেন তিনি।

একটা সময় নিয়মিতই বিদেশি ফিজিও দেখা গেছে বাংলাদেশ দলে। ধারাটি বদলায় ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে। এখন পর্যন্ত জাতীয় দলের ফিজিও হিসেবে কাজ করছেন বায়েজিদুল ইসলাম। দুই বছরের বিরতি দিয়ে আবারও বিদেশি ফিজিও আনছে বিসিবি।