বাংলাদেশ দলের জার্সিতে প্রাণ ফ্রুটো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সিরিজে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে লেখা থাকবে ‘প্রাণ ফ্রুটো’। এই সিরিজের জন্য বাংলাদেশ দলের স্পনসর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। কাল মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে প্রাণ ফ্রুটোর লোগোসংবলিত ওয়ানডে জার্সি উন্মোচন করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সাহারা ইন্ডিয়ার সঙ্গে চুক্তি বাতিল করার পর এই সিরিজের জন্য বাংলাদেশ দলের স্পনসর স্বত্ব কিনে নিয়েছিল টপ অব মাইন্ড। প্রাণ ফ্রুটো জার্সির স্পনসরশিপ কিনেছে তাদের কাছ থেকেই। কাল জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, টপ অব মাইন্ডের প্রধান নির্বাহী জিয়াউদ্দিন আদিল এবং বিসিবির বাণিজ্যিক ও বিপণন কমিটির চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী।