বাংলাদেশ-ভারত টেস্ট হাইলাইটস: চোখ রাখুন এখানে
ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হয়েছে কাল। ব্যস্ততার কারণে ম্যাচের প্রতিটা মুহূর্তে চোখ রাখতে না পারলেও ক্ষতি নেই। ম্যাচের উল্লেখযোগ্য মুহূর্ত সব এক নজরে মিলবে এখানে। নিয়মিত আপডেটও করা হবে।
* ভারতের ইনিংস ঘোষণা। ১৬৬ ওভারে ৬ উইকেটে ৬৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। বাংলাদেশের বিপক্ষে এটি সর্বোচ্চ ইনিংস ভারতের। ঋদ্ধিমান ১০৬*, জাদেজা ৬০*; তাইজুল ৩/১৫৬।
* চা-বিরতি। বিরতির আগেই ছয় শ ছুঁয়ে ফেলেছে স্বাগতিক দল। ভারত ৬২০/৬, ঋদ্ধিমান ৮৩*, জাদেজা ১৬*; তাইজুল ৩/১২১, মিরাজ ২/১৫৪।
* আউট মেহেদী হাসানের বলে সৌম্য সরকারের ক্যাচ হয়ে ফিরেছেন রবিচন্দ্রণ অশ্বিন। ভারত ৫৬৯/৬।
* আউট! তাইজুল ইসলামের বলে এলবিডব্লু কোহলি। ২০৪ রানে শেষ হলো কোহলির ইনিংস।
* ডাবল সেঞ্চুরি। চার মেরেই নিজের চতুর্থ ডাবল সেঞ্চুরি পেয়ে গেলেন বিরাট কোহলি। ২৩৯ বলের এই ডাবলে মেরেছেন ২৪ চার।
* মধ্যাহ্ন বিরতি। প্রথম সেশনে ৩১ ওভারে ১২১ রান তুলেছে স্বাগতিক দল, ভারত ৪৭৭/৪।
* আউট! মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ক্যাচে আউট হয়েছেন অজিঙ্কা রাহানে। ভারত ৪৫৬/৪।
* পানি পানের বিরতি। প্রথম ঘণ্টায় ১৪ ওভারে ৭০ রান তুলেছে স্বাগতিক দল।
* শুরু হলো দ্বিতীয় দিনের খেলা। বল করছেন তাসকিন আহমেদ।
* প্রথম দিন শেষে ভারতের স্কোর ৩ উইকেট হারিয়ে ৩৫৬। বিরাট কোহলি অপরাজিত আছেন ১১১ রানে, সঙ্গী অজিঙ্কা রাহানে করেছেন ৪৫।