বাংলাদেশ-ভারত টেস্ট হাইলাইটস: চোখ রাখুন এখানে
ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হয়েছে কাল। ব্যস্ততার কারণে ম্যাচের প্রতিটা মুহূর্তে চোখ রাখতে না পারলেও ক্ষতি নেই। ম্যাচের উল্লেখযোগ্য মুহূর্ত সব এক নজরে মিলবে এখানে। নিয়মিত আপডেটও করা হবে।
** ৩ উইকেটে ১০৩ রান নিয়ে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ। উইকেটে আছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। সাকিব অপরাজিত আছেন ২১ রানে। মাহমুদউল্লাহর সংগ্রহ ৯।
** ১ উইকেটে ৭১ থেকে মুহূর্তেই ৩ উইকেটে ৭৫ হয়ে গেল বাংলাদেশের স্কোর। সৌম্য ফেরার পরপরই ফিরলেন মুমিনুল হক। তাঁর ব্যাট থেকে এসেছে ২৫।
** দারুণ একটা জুটি ভেঙে গেল। এই মুহূর্তে উইকেটে মুমিনুলের সঙ্গী মাহমুদউল্লাহ। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭১।
** দারুণ খেলছিলেন সৌম্য সরকার। দ্বিতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে ৬০ রানের জুটি গড়েছিলেন তিনি। কিন্তু রবীন্দ্র জাদেজার বলে স্লিপে অজিঙ্কা রাহানেকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে ৪২ রান। অপরপ্রান্তে মুমিনুল হক অপরাজিত আছেন ২৫ রানে।
** ৪৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তামিম ইকবালের উইকেট হারিয়েছে বাংলাদেশ। দলের ১১ রানের মাথায় রবিচন্দ্রন অশ্বিনের বলে স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়েছেন তিনি। প্রথমে বল তামিমের প্যাডে লেগেছিল মনে হলেও রিভিউতে দেখা যায় বল তাঁর ব্যাটে লেগে প্যাড ছুঁয়ে স্লিপে চলে যায়।
** এখন চা বিরতি চলছে। চা বিরতির পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।
** ৪৫৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসও ঘোষণা করল ভারত। বাংলাদেশের সামনে এখন ৪৫৯ রানের লক্ষ্য।
** ফিফটি করলেন পূজারা। এর আগে সাকিবের বলে বোল্ড হয়ে ফিরেছেন রাহানে। চা বিরতির আগে পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেট ১৫৯।
** এই মুহূর্তে পূজারার সঙ্গী অজিঙ্কা রাহানে। পূজারা অপরাজিত ৩১ রানে। ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৯৬। ৩৯৫ রানে এগিয়ে তারা।
** বিরাট কোহলিকে ফেরালেন সাকিব আল হাসান। আগের বলেই ছক্কা মেরেছিলেন ভারত-অধিনায়ক। পরের বলেই মিড উইকেটে মাহমুদউল্লাহকে দাঁড় করিয়ে একই বল করলেন সাকিব। কোহলি সেখানেই ক্যাচ দিয়ে ফিরলেন। আউট হওয়ার আগে ৪০ বলে ৩৮ রান করেছেন তিনি।
** দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই ২ উইকেট হারিয়েছে ভারত। তাসকিন আহমেদ টানা দুই ওভারে তুলে নিয়েছেন ভারতীয় দলের দুই ওপেনার মুরালি বিজয় ও লোকেশ রাহুলের উইকেট। দুজনই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন মুশফিকুর রহিমকে।
** ভারতের ৬৮৭ রানের চেয়ে ২৯৯ রানে পিছিয়ে থেকেই শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস। তবে বাংলাদেশকে ফলো অন করাচ্ছে না ভারত। মধ্যাহ্ন বিরতির আগে এক ওভার ব্যাটিং করেছে ভারত। এই এক ওভারে তাদের সংগ্রহ ১ রান।
** বাংলাদেশের ইনিংসে থেমে গেল ৩৮৮ রানেই। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হলেন অধিনায়ক মুশফিকুর রহিম। রবিচন্দ্রন অশ্বিনের বলে ঋদ্ধিমান সাহার ক্যাচ হওয়ার আগে তিনি করেছেন ১২৭ রান। তিনি অশ্বিনের ২৫০তম টেস্ট উইকেট। এর আগে রবীন্দ্র জাদেজার বলে অজিঙ্কা রাহানের হাতে ধরা পড়েন তিনি। আউট হওয়ার আগে ৩৫ বল খেলে ৮ রান করেছেন তিনি। এর আগে তাইজুলও ১০ রান করেন ৩৮ বল খেলে। কামরুল ১০ বল খেলেছেন কোনো রান না করেই।
** ২৪৬ বল খেলে ১১৪ রানে অপরাজিত মুশফিকুর রহিম। বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩৬৯। পিছিয়ে ৩১৮ রানে।
** টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিটি পূর্ণ করলেন মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। তাইজুলের বিদায়ের পর তাঁকে দারুণ সঙ্গ দিচ্ছেন তাসকিন আহমেদ।
** মুশফিকুর রহিম অপরাজিত আছেন ৯৩ রানে। বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩৪৫। ফলোঅন এড়াতে বাংলাদেশে এখনো দরকার ১৪৩ রান।
** উমেশ যাদবের বলে উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দিয়ে ফিরলেন তাইজুল ইসলাম। আউট হওয়ার আগে তিনি করেছেন ১০ রান।
** দিনের প্রথম ৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩২৭। মুশফিকুর রহিম অপরাজিত ৮৩ রানে।
** মিরাজকে ফেরানোর পরের বলেই নতুন ব্যাটসম্যান তাইজুল ইসলামের বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন। রিভিউ নিলেও এ যাত্রা বেঁচে গেলেন তাইজুল।
** চতুর্থ দিনের শুরুতেই উইকেট নেই বাংলাদেশের। দিনের চতুর্থ বলেই ভুবনেশ্বর কুমারের ইন সুইং ভেঙে দিল মেহেদী হাসান মিরাজের স্টাম্প, সেই সঙ্গে তাঁর প্রতিরোধও। ৫১ রানে ফিরলেন মিরাজ।
** তৃতীয় দিনটা দারুণ গেছে বাংলাদেশের। সাকিব আল হাসানের সঙ্গে ১০৭ ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটিতে অধিনায়ক মুশফিকুর রহিম পাল্টা লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। দিনের শেষ সেশনে মিরাজের সঙ্গে তাঁর অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটিটাই আশা জাগাচ্ছে এখন। তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২২। মুশফিক অপরাজিত ৮১ রানে, মিরাজ ৫১ রানে।