বাংলাদেশ-ভারত টেস্ট হাইলাইটস: চোখ রাখুন এখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট চলছে। আজ ম্যাচের শেষ দিন। ব্যস্ততার কারণে ম্যাচের প্রতিটা মুহূর্তে চোখ রাখতে না পারলেও ক্ষতি নেই। ম্যাচের উল্লেখযোগ্য মুহূর্ত সব এক নজরে মিলবে এখানে। নিয়মিত আপডেটও করা হবে।


** রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাই সর্বনাশ করলেন বাংলাদেশের। দুজনেই নিয়েছেন ৪টি করে উইকেট। ইশান্ত শর্মা পেয়েছেন ২ উইকেট। বাংলাদেশের পক্ষে মাহমুদউল্লাহ করেছেন ৬৪, সৌম্য সরকার করেছেন ৪২।

** ২৫০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ। হায়দরাবাদ টেস্ট ২০৮ রানে হারল বাংলাদেশ
** শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হলেন তাসকিন আহমেদ। এর আগে ২৪ বলে ৬ করে ফিরেছেন তাইজুল ইসলাম।

** মেহেদী হাসান মিরাজ প্রতিরোধ গড়েছিলেন। ৬১ বলে ২৩ রান করে জাদেজার বলে ফিরলেন তিনি। এদিকে কামরুল ইসলাম ৬৯ বল খেলে করেছেন ৩ রান। কামরুলের মতো দলের অন্য ব্যাটসম্যানরা যদি এমন খেলতে পারতেন! শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন কামরুল
** এখান থেকে কত দূর যেতে পারবে বাংলাদেশ। ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৩০। দিনের বাকি ৪৬ ওভার।

** মাহমুদউল্লাহ্ও ফিরে গেলেন। ব্যক্তিগত ১৪৯ বল খেলে ৬৪ রান করে আউট হলেন তিনি। ইশান্ত শর্মাই করলেন সর্বনাশটা। তাঁর বলে পুল করেছিলেন মাহমুদউল্লাহ। ব্যাটের ওপরের কানায় লেগে বল চলে যায় লং লেগে। ভুবনেশ্বর কুমার প্রস্তুতই ছিলেন।

** মাহমুদউল্লাহ লড়ে যাচ্ছেন ৬৪ রান নিয়ে। তাঁর সঙ্গী এখন মেহেদী হাসান মিরাজ। ৮ রানে অপরাজিত মিরাজ। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২২৫। তিনের বাকি এখনো ৪৯ ওভার।

** মধ্যাহ্ন বিরতির পরপরই আউট হলেন সাব্বির রহমান। ইশান্ত শর্মার বলে এলবিডব্লু তিনি। রিভিউ নিয়েছিলেন। কিন্তু দেখা গেল বলটা লেগেছে তাঁর পেছনের পায়ে। একেবারে মিডল স্টাম্পের ওপর। ৬১ বলে ২২ রান করে ফিরেছেন সাব্বির।

** ১৯ মাস পর টেস্টে ফিফটি পেলেন মাহমুদউল্লাহ। মধ্যাহ্ন বিরতির আগে পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২০২। মাহমুদউল্লাহ অপরাজিত ৫১ রানে। সাব্বির রহমানের সঙ্গে ৪০ রানের জুটি গড়েছেন তিনি। সাব্বির অপরাজিত ১৬ রানে।

** মাহমুদউল্লাহর সঙ্গী এখন সাব্বির রহমান। ৪৬ রানে ব্যাট করছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৬৯।
** ৫৬ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হলেন মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। অশ্বিনের বলে জাদেজাকে ক্যাচ দিলেন মুশফিকুর রহিম। আগের বলেই দারুল শটে বাউন্ডারি মেরেছিলেন। পরের বলেই আউট তিনি।

** দিনের শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ। ২২ রানে রবীন্দ্র জাদেজার বলে পূজারার ক্যাচ হয়ে ফিরলেন সাকিব আল হাসান বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০৬। ১১ রান নিয়ে উইকেটে আছেন মাহমুদউল্লাহ।

** ৩ উইকেটে ১০৩ রান নিয়ে হায়দরাবাদ টেস্টের শেষ দিনে ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। ম্যাচটি ড্র করতে তিন সেশনে ৯০ ওভার ব্যাট করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ কী পারবে?