বাংলাদেশ-ভারত ফাইনাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিশ্র এক অনুভূতি নিয়েই আজ কলকাতায় অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় প্রতিযোগিতার ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের যুবারা। মিশ্র অনুভূতি, কারণ প্রতিযোগিতার তৃতীয় দল আফগানিস্তানকে দুই ম্যাচে উড়িয়ে দিলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্যায়ের দুটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। ফাইনালে ভারতের বিপক্ষে জয় পেতে তাই নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে মেহেদী হাসান মিরাজের দলকে।
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হারটা ছিল বড় ব্যবধানেই। স্বাগতিক দলকে ১৫৮ রানে অলআউট করেও মাত্র ৭৬ রানে অলআউট হয়ে বাংলাদেশকে হারতে হয় ৮২ রানে। দ্বিতীয় ম্যাচটিতে মোটামুটি লড়াই করেছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২২২ রানে অলআউট হয়ে ম্যাচটি বাংলাদেশ হারে ৪ উইকেটে।
আগামী বছর বাংলাদেশেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ঘরের মাঠের এই মহাযজ্ঞের আগে ভারতের এই প্রতিযোগিতার শিরোপাটা বাংলাদেশের যুবাদের কাছে হতে পারে বড় এক অনুপ্রেরণা।