বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট হাইলাইটস: চোখ রাখুন এখানে
সমুদ্রশহর গলে চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট। আজ ম্যাচের চতুর্থ দিন। ব্যস্ততার কারণে ম্যাচের প্রতিটা মুহূর্তে চোখ রাখতে না পারলেও ক্ষতি নেই। ম্যাচের উল্লেখযোগ্য সব মুহূর্ত এক নজরে মিলবে এখানেই...
** ১০.৫ ওভার বাকি থাকতেই দিনের খেলা শেষ। ৪৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে বৃষ্টি ও আলোকস্বল্পতায় খেলা বন্ধের আগে তামিম ইকবাল-সৌম্য সরকারের ওপেনিং জুটি তুলে ফেলেছে ৬৭ রান। জিততে হলে কাল শেষ দিনে মুশফিকদের করতে হবে আরও ৩৯০ রান!
** দ্বিতীয় ইনিংসেও ফিফটি (৪৪ বলে) পেয়েছেন সৌম্য সরকার। হায়দরবাদ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪২ রানে না ফিরলে টানা তিন টেস্টে চার ফিফটি হয়ে যেত বাঁহাতি ওপেনারের।
** ১২.৪ ওভার: বাংলাদেশের স্কোর ৫০/০।
** ৬৭ ওভার: কাটারে বধ হলেন দিলরুয়ান পেরেরা। ইনিংস মোস্তাফিজুর রহমানের প্রথম উইকেট। ২৭৪ রানে ষষ্ঠ উইকেট হারাল শ্রীলঙ্কা। ইনিংসের ঘোষণা এল সেই সঙ্গে। বাংলাদেশের লক্ষ্য ৪৫৭ রান। বিশ্ব রেকর্ড ডাকছে মুশফিকদের!
** চা বিরতি পর্যন্ত শ্রীলঙ্কার স্কোর ২৪৭/৫।
** ৬০.২ ওভার: অসাধারণ! দারুণ রিফ্লেক্সে নিরোশান ডিকভেলার ক্যাচটি নিলেন লিটন দাস। মিরাজের দ্বিতীয় উইকেট। শ্রীলঙ্কা ২২২/৫। চান্ডিমাল ৩১*, মিরাজ ২/৭০।
** ৫৫.২ ওভার: সাকিবের বলে বোল্ড হয়ে শূন্য হাতে ফিরলেন আসেলা গুনারত্নে। শ্রীলঙ্কা ১৯৯/৪। চান্ডিমাল ২৩*, সাকিব ২/৭২।
** ৫৪.৪ ওভার: সেঞ্চুরির পর মিরাজের বলে বোল্ড হয়েছেন উপুল থারাঙ্গা। ফেরার আগে শ্রীলঙ্কান ওপেনার করেছেন ১১৫ রান। শ্রীলঙ্কা ১৯৮/৩।
** ইনিংস ঘোষণার লক্ষ্যে দ্রুত রান তুলছে শ্রীলঙ্কা। বিরতির পর ১৪ ওভারে ৭১ রান স্বাগতিক দলের। শ্রীলঙ্কার লিড ৩৪০ রান। গলে তাড়া করে জয়ের রেকর্ড ৯৯ রানের!
** ৪১.৪ ওভার: বাংলাদেশের দ্বিতীয় সাফল্য। সাকিবকে ছক্কা মারতে গিয়ে আউট প্রথম ইনিংসে ১৯৪ রান করা কুশল মেন্ডিস (১৯)। শ্রীলঙ্কা ১৩৪/২। থারাঙ্গা ৭৬*, সাকিব ১/৪৩।
** প্রথম সেশনটা শ্রীলঙ্কার ভাগেই গেল। মাত্র ১ উইকেট হারিয়ে ২৬৯ রানে এগিয়ে শ্রীলঙ্কা। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত শ্রীলঙ্কার স্কোর ৮৭/১। থারাঙ্গা ৪০*, মেন্ডিস ৮*; তাসকিন ১/১২।
** ২২.২ ওভার: অবশেষে দেখা দিল সাফল্য। তাসকিনকে পুল করতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দিলেন করুণারত্নে (৩২)। দারুণ একটা ক্যাচ মাহমুদউল্লাহর। শ্রীলঙ্কা ৬৯/১। থারাঙ্গা ৩২*; তাসকিন ১/৩।
** দিনের প্রথম পানি-পানের বিরতি। সকালটা এখনো পর্যন্ত হতাশ করেছে বাংলাদেশকে। ১৮ ওভার শেষে শ্রীলঙ্কা ৪৮/০। করুণারত্নে ১৯*, থারাঙ্গা ২৪*; মিরাজ ০/২৬।
** সুযোগ হাতছাড়া! মিরাজের বলে শর্ট কভারে ক্যাচ তুলেছিলেন দিমুথ করুণারত্নে। সাকিব আল হাসানের আলসে লাফ বলের ধারেকাছে নিল না তাঁকে।
** দ্বিতীয় ওভারেই চমক! মোস্তাফিজুর রহমান কিংবা তাসকিন আহমেদ নন, নতুন বলটা দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজের হাতে।
** বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে ৩১২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা। বল হাতে শুভাশিস রায়।