বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের হাইলাইটস: চোখ রাখুন এখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রশহর গলে চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট। আজ ম্যাচের প্রথম দিন। ব্যস্ততার কারণে ম্যাচের প্রতিটা মুহূর্তে চোখ রাখতে না পারলেও ক্ষতি নেই। ম্যাচের উল্লেখযোগ্য সমুদ্রশহর গলে চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট। আজ ম্যাচের প্রথম দিন। ব্যস্ততার কারণে ম্যাচের প্রতিটা মুহূর্তে চোখ রাখতে না পারলেও ক্ষতি নেই। ম্যাচের উল্লেখযোগ্য সব মুহূর্ত এক নজরে মিলবে এখানেই...

** বাংলাদেশের বোলারদের বোলিং পরিসংখ্যান-মোস্তাফিজ ১/৫০, তাসকিন ১/৪৮, শুভাশিস ১/৫৮, মিরাজ ১/৬৬, সাকিব ০/৭১, সৌম্য ০/৯, মাহমুদউল্লাহ ০/১০।

** টেস্টের প্রথম দিন শেষ শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩২১। মোট ৮৮ ওভার খেলা হয়েছে প্রথম দিন। কুশল মেন্ডিস অপরাজিত আছেন ১৬৬ রানে। এখেনা পর্যন্ত ২৪২ বলে, ১৮ চার আর ২ ছয়ে মেন্ডিস খেলে চলেছেন অসাধারণ এই ইনিংসটি।


** ১৯৬ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হলেন কুশল মেন্ডিস ও আসেলা গুনারত্নে। তাসকিনের বলে প্লেড অন হয়ে গুনারত্নের ফেরাতেই শেষ দারুণ এই জুটি। মেন্ডিস অবশ্য এখনো অপরাজিত ১৬৩ রানে। শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩১৫। ৮৫ রানে আউট হয়েছেন গুনারত্নে।

** মেন্ডিস আর গুনারত্নের জুটিটা ভোগাচ্ছে বাংলাদেশকে। ১৬৩ রানের জুটি গড়ে এই দুই ব্যাটসম্যান শ্রীলঙ্কার সংগ্রহ নিয়ে গেছেন ৩ উইকেটে ২৫৬-তে। ১৩২ রানে অপরাজিত মেন্ডিস। ৭৩ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির স্বপ্ন দেখছেন গুনারত্নেও।

** দারুণ জুটি গড়েছেন মেন্ডিস ও গুনারত্নে। চতুর্থ উইকেটে ১০৬ রান তুলে বাংলাদেশকে অস্বস্তির মধ্যে রেখেছেন তারা। শুভাশিস রায়ের নো বলে শূন্য রানে আউটের হাত থেকে বেঁচে যাওয়া কুশলই শেষ পর্যন্ত সেঞ্চুরি করে অপরাজিত। ১০৫ রানে অপরাজিত আছেন কুশল। গুনারত্নে অপরাজিত ৪৬ রানে। শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ২০২

** শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১০৪। মেন্ডিস অপরাজিত ৫২ রানে। নতুন ব্যাটসম্যান আসেলা গুনারত্নে।
** মেন্ডিস-চান্ডিমাল জুটি চোখ রাঙাচ্ছিল। তৃতীয় উইকেটে ৩২ রান তুলে ফেলেছিলেন তারা। তবে মোস্তাফিজের বলে চান্ডিমাল ফেরায় স্বস্তি বাংলাদেশ শিবিরে। মোস্তাফিজের কাটারেই উইকেট দিলেন চান্ডিমাল। তাঁর ১২৭ কিলোমিটার গতির বলে গালিতে দাঁড়িয়ে চান্ডিমালের ক্যাচটি ধরেছেন মেহেদী হাসান মিরাজ।

** করুণারত্নে আউট হওয়ার পর উইকেটে এসেছেন দিনেশ চান্ডিমাল।

** মধ্যাহ্নবিরতির আগ পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৬১।

** আউট! মধ্যাহ্নবিরতির আগে মেহেদী হাসান মিরাজের আঘাত। মিরাজের বলে প্লেড অন হয়ে ফিরলেন করুণারত্নে।

** দ্বিতীয় উইকেটে ৪৫ রান তুলেছেন করুণারত্নে ও মেন্ডিস।

** নো বল! পরের বলেই শুভাশিসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন কুশল মেন্ডিস। কিন্তু দুর্ভাগ্য তাঁর। টিভি রিপ্লেতে দেখা গেল বল করার সময় তিনি পা রেখেছিলেন ক্রিজের বাইরে!

** বোলিংয়ে এসেই আঘাত হানলেন শুভাশিস রায়। তাঁর বলের গতিতে পরাভূত হয়ে বোল্ড উপুল থারাঙ্গা।

** প্রথম ৫ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ১৫। মোস্তাফিজ করেছেন ৩ ওভার, তাসকিন ২ ওভার

** বাংলাদেশের পক্ষে বোলিং শুরু করেছেন মোস্তাফিজুর রহমান। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেকের পর তৃতীয় টেস্ট খেলতে নেমেছেন তিনি।

** টসে জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। দুই ওপেনার দিমুথ করুণারত্নে ও উপুল থারাঙ্গা।

** তিনটি পরিবর্তন নিয়ে আজ গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে নেমেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম উইকেটকিপিং করছেন না। তার জায়গায় দলে এসেছেন লিটন দাস। গলের বাতাসের কথা চিন্তা করে তাইজুলকে না নিয়ে অতিরিক্ত একজন পেসার খেলানো হচ্ছে। সুযোগ পেয়েছেন শুভাশিস রায়। মোস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি অনুমিতই ছিল। লিটনকে জায়গা দিতে সরে দাঁড়াতে হয়েছে সাব্বির রহমানকে।