প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ১০ বছর পর পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। এবারের আগে ২০০৫ সালে বাংলাদেশে ২টি টেস্ট ও ৫টি ওয়ানডে খেলেছে জিম্বাবুইয়ানরা। এরপর আরও পাঁচবার বাংলাদেশে এলেও শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টিই খেলেছে টেস্ট খেলুড়ে নবম দেশটি। এবারের আগে মোট নয়বার বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে জাতীয় দল। ১৯৯৮ সালে মিনি বিশ্বকাপ খেলতে প্রথম আসে দলটি। উপমহাদেশের তিন দল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাই শুধু জিম্বাবুয়ের চেয়ে বেশি এসেছে বাংলাদেশে। ১৯৮৮ এশিয়া কাপ থেকে শুরু করে পাকিস্তান ও শ্রীলঙ্কা ১২ বার করে এসেছে। সবচেয়ে বেশি ১৫ বার বাংলাদেশ সফর করেছে ভারত।