প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে তিনবার বাংলাদেশে এসেছে পাকিস্তান। ২০০২ থেকে এই তিন সিরিজে চলতি মিরপুর টেস্ট পর্যন্ত বাংলাদেশে দুই দল মুখোমুখি হলো ছয়বার। আর এই ছয়টি ম্যাচ খেলা খেলোয়াড় মাত্র একজন—ইউনিস খান। এই ছয় ম্যাচের সাত ইনিংসে ৩ সেঞ্চুরিতে ১১৩ গড়ে ইউনিসের রান ৫৬৫। বাংলাদেশের মাটিতে সফরকারী ব্যাটসম্যানদের মধ্যে ইউনিসের চেয়ে বেশি রান আছে শুধু তিনজনের। ৭ ম্যাচের ৯ ইনিংসে ৮২০ রান করে সবার ওপরে ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকার। ৬ ম্যাচের ১০ ইনিংসে ৭৮৩ রান, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা আছেন দুইয়ে। ৫৯১ রান নিয়ে সাঙ্গাকারা সতীর্থ মাহেলা জয়াবর্ধনে আছেন তিনে।