বাংলাদেশ সফরে পাকিস্তানের শর্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য আগামী এপ্রিল-মে মাসে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর করার কথা। কিন্তু সেই সফরের জন্য একাধিক শর্ত জুড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সিরিজ থেকে প্রাপ্ত আয়ের ৫০ শতাংশ দিতে হবে পিসিবিকে। পাশাপাশি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সফর বিনিময়েও রাজি হতে হবে। এসব শর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাজি হলেই তবে সফরে আসবে পাকিস্তান। বিসিবির রাজি হওয়ার ব্যাপারটিও মুখে মুখে নয়, হতে হবে লিখিত চুক্তি আকারে!
২০১১ সালের পর দুই দেশের পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজ হয়নি। পাকিস্তানের নতুন শর্ত দেওয়ার পর এবার দ্বিপক্ষীয় সিরিজটি হয় কি না এটাই দেখার। ক্রিকইনফো।