বাংলাদেশ সফরের সূচি ঘোষণা করল এসিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বিপক্ষে প্রথম দ্বিপক্ষীয় সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের খেলাগুলো হবে আগামী ২৫, ২৭ ও ৩০ সেপ্টেম্বর। সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আজ রোববার রাতে সূচিটি প্রকাশ করা হয়েছে এসিবির ওয়েবসাইটে।
পরে রাত নয়টার দিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, ম্যাচ তিনটি নাকি হবে ২৫ ও ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। জানা গেছে, ম্যাচের মাঝে রিজার্ভ ডে রাখতেই নাকি শেষ দুটি ম্যাচের তারিখ বদলানো হয়েছে।
এসিবির প্রধান নাসিমুল্লাহ দানিশ বলেছেন, ‘বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে এটাই হবে প্রথম সিরিজ। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আমরা উপভোগ্য খেলা উপহার দেওয়ার অপেক্ষায় আছি।’ আফগানিস্তান দলের বিপক্ষে সিরিজ খেলায় বিসিবিকেও ধন্যবাদ দিয়েছেন তিনি।