বাংলাদেশ সেমিফাইনালে যাবে, যদি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ের পর মাহমুদউল্লাহ। ছবি: এএফপি
জয়ের পর মাহমুদউল্লাহ। ছবি: এএফপি

ইংল্যান্ড উঠে গেছে আগে, আজ বিদায় নিশ্চিত হলো নিউজিল্যান্ডের। 'এ' গ্রুপ থেকে স্বাগতিকদের সঙ্গী হবে কে? অস্ট্রেলিয়া, নাকি বাংলাদেশ? আগামীকাল দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে এই গ্রুপের শেষ ম্যাচে। বাংলাদেশ এই ম্যাচে ইংল্যান্ডকে সমর্থন দেবে শতভাগ। কাল অস্ট্রেলিয়াকে ইংল্যান্ড হারালেই যে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত! এমনকি বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলেও চলবে।

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে ৩, বাংলাদেশেরও ৩। দুই দলেরই রান রেট এখন শূন্য। তবে রান রেটের আগে দেখা হবে জয় কে বেশি পেয়েছে। সেই হিসাবেই বাংলাদেশ চলে যাবে সেমিতে।
এ গ্রুপের পয়েন্ট টেবিলটা এক নজরে দেখে নিন:

‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিল 

দলম্যাচজয়পরাজয়পরিত্যক্তপয়েন্টনেট রানরেট
ইংল্যান্ড২২০০৪+১.০৬৯
বাংলাদেশ৩১ ১ ১ ৩ ০.০০ 
অস্ট্রেলিয়া২০ ০ ২২০.০০ 
নিউজিল্যান্ড৩ ০২ ১ ১ -১.০৫৮