বাংলাদেশ ১০ ওভারে ৬৫/২
লক্ষ্য ১৩০, তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই তামিমকে হারিয়েছে বাংলাদেশ। এরপর সৌম্য আর সাব্বিরের ব্যাট আশা দেখাচ্ছিল বাংলাদেশকে। কিন্তু জুটিতে ভালো কিছুর আশা জেগে উঠতে না উঠতে সাব্বিরও ফিরে গেলেন। বাংলাদেশকে পথ দেখানোর দায়িত্বটা এখন সৌম্যর কাঁধে।
এই প্রতিবেদন লেখার সময়ে ৩৯ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি ওপেনার। ১০ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৬৫।
বাবা হওয়ার পর প্রথম মাঠে নেমে তামিম শুরুটা ভালোই করেছিলেন। মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই মোহাম্মদ আমিরের বলে ছক্কাও মেরেছিলেন। কিন্তু বেশিক্ষণ আর টিকতে পারলেন না। ৪ বলে ৭ করে প্যাভিলিয়নে ফিরে গেছেন।
এরপর দলের হাল ধরেছেন সাব্বির ও সৌম্য। বাঁহাতি ওপেনার কিছুদিন ধরেই ফর্মের সঙ্গে যুঝছিলেন, আজ সব হিসেব চুকিয়ে দেওয়ার প্রতিজ্ঞা নিয়েই যেন নেমেছেন। ৩ চার, ১ ছক্কায় অপরাজিত আছেন ৩৯ রানে। তাঁকে সঙ্গ দিচ্ছেন যিনি, তিনিও কিছুটা রানখরার মধ্য দিয়ে যাচ্ছেন। ২ রানে অপরাজিত থাকা মুশফিক আজ পারবেন রানে ফিরতে?
গত ম্যাচে ৮০ রানের ঝকঝকে ইনিংস খেলা সাব্বির আজ বেশিদূর যেতে পারেননি। আউট হয়ে গেছেন ১৫ বলে ১৪ রান করে।
আরও পড়ুন:
বোলিংয়ে দুর্দান্ত বাংলাদেশ