বাংলাদেশ 'এ' দলের ভালো শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে ভালো শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ৬৭ ওভারে জিম্বাবুয়ে ‘এ’ করেছে ৮ উইকেটে ২৪৮ রান।
দিনের দ্বিতীয় ওভারে ৫ রানেই ওপেনার ব্রায়ান চারিকে উইকেটকিপার নুরুল হাসানের ক্যাচ বানিয়েছেন পেসার আবু জায়েদ। এরপর অবশ্য নিয়ন্ত্রণটা তুলে নিয়েছিল স্বাগতিকেরা। দ্বিতীয় উইকেটে ১১৮ রান যোগ করেন হ্যামিল্টন মাসাকাদজা ও পিটার মুর। দুজনেই ফিফটি পেয়েছেন—মাসাকাদজা ৫০ ও মুর ৬২। ইনিংসের ৩৪তম ওভারের শেষ দুই বলে দলকে ১২৩ রানে রেখেই আউট হয়েছেন এঁরা। ৩ রান পর আউট সিবান্দাও। স্বাগতিকদের রান ২৫০ ছুঁই ছুঁই হয়েছে রায়ান বার্ল (৪২), জয়লর্ড গাম্বির (৪৪*) ব্যাটিংয়ে। বাংলাদেশ ‘এ’-এর মোহাম্মদ শহীদ, আবু জায়েদ ও শুভাগত হোম নিয়েছেন ২টি করে উইকেট।