বাংলাদেশকে ভোগাচ্ছেন গেইল-ব্রাফেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের আগে দুই অধিনায়ক। ফাইল ছবি
ম্যাচের আগে দুই অধিনায়ক। ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্ট টেস্টে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পেছনে উইকেটে আর্দ্রতা থাকার বিষয়টি কাজ করেছে বলে জানিয়েছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেননি বাংলাদেশের বোলাররা। দুই ওপেনার ক্রিস গেইল ও ক্রেগ ব্রাফেটের সাবলীল ব্যাটিংয়ে ২৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১০৩।
এরই মধ্যে পাঁচজন বোলারকে ব্যবহার করেছেন বাংলাদেশ অধিনায়ক। কেউই ব্রেক-থ্রু এনে দিতে পারেননি দলকে। তবে ১৮ ওভারের শেষ বলে অল্পের জন্য রানআউট থেকে বেঁচে যান গেইল। অবশ্য টিভি রিপ্লেতে দেখার পরও আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থাকতে পারে। এরপর ২২তম ওভারে বোলার রুবেল হোসেনের হাতেই ক্যাচ তুলে দিয়েছিলেন গেইল। রুবেল সেটি তালুবন্দী করতে পারেননি। এ মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জরুরি হয়ে পড়েছে গেইল-ব্রাফেটের জুটি ভাঙা। এ ম্যাচে অভিষেক হয়েছে শুভাগত হোম ও তাইজুল ইসলামের।