বাংলাদেশে আসছে না প্রোটিয়া মহিলা দলও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকা নারী দল বাংলাদেশে আসছে না! ছবি: ক্রিকেট.সিও.জেডএ
দক্ষিণ আফ্রিকা নারী দল বাংলাদেশে আসছে না! ছবি: ক্রিকেট.সিও.জেডএ

বাংলাদেশের ক্রিকেটের জন্য আরেকটি দুঃসংবাদ। এবার দক্ষিণ আফ্রিকা মহিলা দলও সফর স্থগিত করল। পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ১৬ অক্টোবর বাংলাদেশে আসার কথা ছিল প্রোটিয়া মহিলা দলের।
আজ দুপুরে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নিশ্চিত করেছেন এই খবর। পরবর্তী আইসিসি সভায় নতুন সফরের দিনক্ষণ নিয়ে আলোচনা করা হবে।
এর আগে অস্ট্রেলিয়া দল দুই টেস্টের নির্ধারিত সফর স্থগিত করে নিরাপত্তাজনিত কারণে। অস্ট্রেলিয়া ফুটবল দলও আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসতে রাজি নয় বলে জানা গেছে। এ ব্যাপারে এরই মধ্যে তারা ফিফার দ্বারস্থ হয়েছে।