বাংলাদেশে আসছে প্রোটিয়া যুব দল
আজ ঢাকা আসছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। তিন সপ্তাহের সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ৭টি যুব ওয়ানডে খেলবে সফরকারীরা। ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে হবে ম্যাচগুলো। ৬ এপ্রিল বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯। সিরিজের প্রথম ওয়ানডে ৮ এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। পরের ম্যাচগুলো হবে ১০, ১৩, ১৫, ১৮, ২১ ও ২৩ এপ্রিল। সিরিজের প্রথম দুটি ম্যাচ মিরপুরে, পরের দুটি কক্সবাজারে ও শেষ তিনটি চট্টগ্রামে। সিরিজের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করা হয়েছে কাল। বিকল্প হিসেবে রাখা হয়েছে সাতজনকে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান (সহ-অধিনায়ক), পিনাক ঘোষ, শফিউল হায়াত, সাইফ হাসান, সাইফউদ্দিন, মোসাব্বেক হোসেন, মো. মেহেদী হাসান, নাহিদ হাসান, আবদুল হালিম, সঞ্জিত সাহা, সালেহ আহমেদ শাওন গাজী, নিহাদুজ্জামান, প্রসেনজিৎ দাস।
স্ট্যান্ডবাই: মেহেদী হাসান মিরাজ, শাহানুর রহমান, জয়রাজ শেখ, মুনিম শাহরিয়ার, রিফাত প্রধান, সাদমান ইসলাম, মেহেদী হাসান।