বাংলাদেশে আসার আগে জটিলতায় জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সফরের আগে জিম্বাবুয়ের প্রস্তুতি। ছবি: টুইটার
বাংলাদেশ সফরের আগে জিম্বাবুয়ের প্রস্তুতি। ছবি: টুইটার

সূচি অনুযায়ী জিম্বাবুয়ে দলের ঢাকায় আসার কথা ছিল গতকাল। আর শ্রীলঙ্কা দলের ১৩ জানুয়ারি। শ্রীলঙ্কা দলের আসার তারিখ এখন পর্যন্ত ঠিক থাকলেও জিম্বাবুয়ের আসার দিন পিছিয়েছে দু-দুবার। আর এই জটিলতায় পড়ে বাতিল হয়েছে বিসিসি একাদশ বনাম জিম্বাবুয়ের প্রস্তুতি ম্যাচ। ১৩ জানুয়ারি হওয়ার কথা ছিল প্রস্তুতি ম্যাচটি।

পরশু জানা গিয়েছিল, এক দিন পিছিয়ে জিম্বাবুয়ে আসবে আজ রাতে। কিন্তু কাল নতুন করে জানা গেল, বদলে গেছে এই সময়ও। সর্বশেষ খবর অনুযায়ী, জিম্বাবুয়ে দল আসবে আগামীকাল। দলের খেলোয়াড়-কর্মকর্তারা দুই ভাগে ভাগ হয়ে ঢাকায় নামবেন বিকেল ৫টা ও রাত ১১টায়।

জিম্বাবুয়ে দলের যাত্রা পেছানোর কারণটাও অদ্ভুত। বাংলাদেশে আসার বিমান টিকিটটা নাকি আগে থেকে বুকিংও দেওয়া ছিল না! হুট করে এত টিকিট না পাওয়াতেই দু-দুবার পেছাতে হয়েছে যাত্রা। ১২ জানুয়ারি রাতে পৌঁছে পরদিন সকালে আর প্রস্তুতি ম্যাচ খেলার ঝামেলায় যাচ্ছে না জিম্বাবুয়ে। এ কারণে বাতিল করা হয়েছে বিকেএসপিতে অনুষ্ঠেয় প্রস্তুতি ম্যাচটি।

ত্রিদেশীয় সিরিজের সূচি

জানুয়ারি ১৫

বাংলাদেশ-জিম্বাবুয়ে

মিরপুর শেরেবাংলা

দিবারাত্রি

জানুয়ারি ১৭

শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে

মিরপুর শেরেবাংলা

দিবারাত্রি

জানুয়ারি ১৯

বাংলাদেশ-শ্রীলঙ্কা

মিরপুর শেরেবাংলা

দিবারাত্রি

জানুয়ারি ২১

শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে

মিরপুর শেরেবাংলা

দিবারাত্রি

জানুয়ারি ২৩

বাংলাদেশ-জিম্বাবুয়ে

মিরপুর শেরেবাংলা

দিবারাত্রি

জানুয়ারি ২৫

বাংলাদেশ-শ্রীলঙ্কা

মিরপুর শেরেবাংলা

দিবারাত্রি

জানুয়ারি ২৭

ফাইনাল

মিরপুর শেরেবাংলা

দিবারাত্রি