বাংলাদেশে ইমার্জিং কাপ ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৫ মার্চ থেকে বাংলাদেশে শুরু হচ্ছে ইমার্জিং কাপ ক্রিকেটের আসর। এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত অনূর্ধ্ব-২৩ পর্যায়ের এই প্রতিযোগিতাটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠানের কথা থাকলেও এটি বাংলাদেশে সরিয়ে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান আজ এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে এতে খেলবে আফগানিস্তান, আরব আমিরাত, নেপাল ও হংকংয়ের জাতীয় দল। টেস্ট খেলুড়ে চারটি দেশ জাতীয় দলের চারজন করে ক্রিকেটার দলে অন্তর্ভুক্ত করতে পারবে। প্রতিযোগিতার ভেন্যু এখনো ঠিক হয়নি।