বাংলাদেশে খেলতে চায় নেপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমস খেলতে আসা নেপাল দলের কোচ বাংলাদেশ দলের কোচকে দিয়েছিলেন প্রস্তাবটি। হাথুরুসিংহে পরে সেই প্রস্তাব পাঠিয়েছেন বিসিবিতে। বাংলাদেশে একটি সিরিজ খেলতে চায় নেপাল ক্রিকেট দল। আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট ডিভিশন ৩-এ খেলে নেপাল। ওই টুর্নামেন্টের প্রস্তুতির জন্যই খেলতে চায় বাংলাদেশে। ওয়ার্ল্ড ক্রিকেট ডিভিশন-৩ এবার হবে ২৩ থেকে ৩০ অক্টোবর, মালয়েশিয়ায়। তবে এর আগে বাংলাদেশ ব্যস্ত থাকবে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতিতে। নেপালকে আনার সম্ভাবনা তাই সামান্যই। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী অবশ্য মন্তব্যই করতে চাইলেন না, ‘এখন এটা খুবই প্রাথমিক পর্যায়ে আছে। মন্তব্য করারই সময় হয়নি।’