শুরুটা ক্রিকেট-তীর্থ লর্ডসে টেস্ট ক্রিকেট দিয়ে। ২০০৫ সালে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে তোলা সেই মুশফিকুর রহিম পরশু ওমানের বিপক্ষে খেললেন আন্তর্জাতিক ক্যারিয়ারের ২৫৯তম ম্যাচ। তিন সংস্করণের ক্রিকেট মিলিয়ে বাংলাদেশের হয়ে মুশফিকের চেয়ে বেশি ম্যাচ খেলেননি অন্য কোনো ক্রিকেটার। তবে রেকর্ডটাকে পুরোপুরি নিজের করে নিতে আরও একটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলা এই উইকেটকিপার ব্যাটসম্যানকে। ২০০১ থেকে ২০১৩ সালে মধ্যে ২৫৯টি ম্যাচ খেলে মোহাম্মদ আশরাফুলও যে আছেন মুশফিকের পাশে। শুধু বাংলাদেশের ম্যাচগুলো ধরেই করা হয়েছে হিসাবটা। কারণ, আশরাফুল আরও ২টি ওয়ানডে খেলেছেন এশিয়া একাদশের হয়ে।

সবচেয়ে বেশি ম্যাচ
ম্যাচ ২৫৯
মুশফিকুর রহিম
টেস্ট ৪৮
ওয়ানডে ১৫৮
টি–টোয়েন্টি ৫৩
ম্যাচ ২৫৯
মোহাম্মদ আশরাফুল*
টেস্ট ৬১
ওয়ানডে ১৭৫
টি–টোয়েন্টি ২৩
ম্যাচ ২৪৯
সাকিব আল হাসান
টেস্ট ৪২
ওয়ানডে ১৫৭
টি–টোয়েন্টি ৫০
ম্যাচ ২৪৪
তামিম ইকবাল
টেস্ট ৪২
ওয়ানডে ১৫৩
টি–টোয়েন্টি ৪৯
ম্যাচ ২৩৯
মাশরাফি বিন মুর্তজা*
টেস্ট ৩৬
ওয়ানডে ১৫৮
টি–টোয়েন্টি ৪৫
* শুধু বাংলাদেশের ম্যাচ