প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছে ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সবচেয়ে বেশি জিতেছেও মিরপুরের এই মাঠে। ৮৩ ম্যাচের ৩৯টি জিতলেও শেরেবাংলায় বাংলাদেশ হেরেছে ৪৩টি ম্যাচ। হার-জিতের পাল্লায় হারই এখনো ভারী এখানে। তবে আজ ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হারের চেয়ে জয়ের পাল্লাই বেশি ঝুঁকে আছে বাংলাদেশের দিকে। এই মাঠে ১৬ ওয়ানডে খেলে ১০টিই জিতেছেন মাশরাফি-সাকিবরা, হার মাত্র ৬টি। শতকরা হিসাবে জহুর আহমেদে ওয়ানডেতে বাংলাদেশের সাফল্যের হার ৬২.৫। তবে বাংলাদেশ সবচেয়ে সফল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। এখানে চার ওয়ানডের চারটিই জিতেছে বাংলাদেশ।
ওয়ানডেতে বাংলাদেশের পয়া ভেন্যু (কমপক্ষে ৩ ম্যাচ)