বাংলাদেশের চেয়ে খারাপ শ্রীলঙ্কা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার কোচের দায়িত্ব নিয়েছেন বেশি দিন হয়নি। সেটাও অন্তর্বর্তীকালের জন্য। এরই মধ্যে দলের নানা খুঁত ধরা পড়েছে জেরোমে জয়ারত্নের চোখে। শ্রীলঙ্কার ফিল্ডিংয়ের মান নিয়ে তো ক্ষোভই ঝেড়েছেন জয়ারত্নে। এশিয়ার অন্য দেশগুলোর উদাহরণ টেনে বলেছেন, ‘এখন আমরা এশিয়ার সবচেয়ে খারাপ ফিল্ডিংয়ের দল। আমরা কখনোই পাকিস্তানের পেছনে ছিলাম না, কিন্তু এখন আমরা তাদের পেছনে পড়ে গেছি। ভারত প্রমাণ করেছে যে, তারা আমাদের চেয়ে ভালো। এমনকি বাংলাদেশও আমাদের চেয়ে ভালো ফিল্ডিং করে।’
শুধু ফিল্ডিং নয়, জয়ারত্নে উন্নতির সুযোগ দেখছেন অন্য বিভাগগুলোতেও, ‘শুধু দলের বোলিংটাই মানসম্মত। ব্যাটিং, ফিল্ডিং, ফিটনেস আমাদের ডোবাচ্ছে। ফিটনেস নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে।’ ক্রিকইনফো।