বাংলাদেশের জন্য ভারতের টেস্ট দল

প্রস্তুতি ম্যাচে যখন ডাক পেয়েছিলেন, তখনই থেকেই হয়তো সুখবরটার অপেক্ষায় ছিলেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর একমাত্র টেস্টের দলেও ডাক পেয়েছেন এই পেসার। এ দলে সুযোগ পেয়েছেন অভিনব মুকুন্দও।
৯ ফেব্রুয়ারি থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট। সে টেস্টের জন্য একটু আগে ১৬ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিরাট কোহলিকে অধিনায়ক করে ঘোষিত সে দলে ডাক পেয়েছেন পান্ডিয়া। ইংল্যান্ড সিরিজের পর বাংলাদেশের বিপক্ষেও ডলে ডাক পাননি শিখর ধাওয়ান। পাঁচ বছর পর টেস্ট দলে ডাক পেয়েছেন মুকুন্দ। ৫ ও ৬ তারিখে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভারত ‘এ’ দলের অধিনায়কও করা হয়েছে বাঁহাতি ব্যাটসম্যানকে। সূত্র: ক্রিকইনফো।
ভারত দল: বিরাট কোহলি, মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, করুণ নায়ার, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, অমিত মিশ্র, অভিনব মুকুন্দ, হার্দিক পান্ডিয়া