নয়টি টেস্ট, ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি, ১০৪টি ওয়ানডে—সব মিলিয়ে ১৩৪ ম্যাচ। ১৯৮৬ সালে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার পর খেলা ৪৯৫ ম্যাচে বাংলাদেশের জয়ের সংখ্যা। ১৩৪ জয়ের ১২৪টিই অবশ্য বাংলাদেশ পেয়েছে গত ১২ বছরে। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচজয়ীদের তালিকায় তাই এই যুগের খেলোয়াড়দেরই জয়জয়কার। তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি জিতেছে মুশফিকুর রহিমকে দলে নিয়ে। ২৮৫ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০৬টিতে জয়ের হাসি হেসেছেন বাংলাদেশের বর্তমান টেস্ট অধিনায়ক। দ্বিতীয় সর্বোচ্চ ১০৫টি জয় নিয়ে এরপরই আছেন সাকিব আল হাসান। সাকিব অবশ্য মুশফিকের চেয়ে চারটি ম্যাচ কম খেলেছেন।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি জয়
১০৬
মুশফিকুর রহিম
ম্যাচ: ২৮৫
হার: ১৬৩
ড্র : ১০
পরি.: ৬
জয়/হার: ০.৬৫০
১০৫
সাকিব আল হাসান
ম্যাচ: ২৮১
হার: ১৬২
ড্র : ১০
পরি.: ৪
জয়/হার: ০.৬৪৮
৯৪
মাশরাফি বিন মুর্তজা
ম্যাচ: ২৬৩
হার: ১৬২
ড্র : ৪
পরি.: ৩
জয়/হার: ০.৫৮০
৯৪
তামিম ইকবাল
ম্যাচ: ২৭৪
হার: ১৬৬
ড্র : ৯
পরি.: ৫
জয়/হার: ০.৫৬৬
৮৫
মাহমুদউল্লাহ
ম্যাচ: ২৩২
হার: ১৩৬
ড্র : ৫
পরি.: ৬
জয়/হার: ০.৬২৫