বাংলাদেশের পথে হাঁটছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালো শুরু এনে দিয়েছেন ইমাম। ছবি: এএফপি
ভালো শুরু এনে দিয়েছেন ইমাম। ছবি: এএফপি

উপমহাদেশের দলগুলোকে নিয়ে এক মজায় নেমেছিল দলগুলো। মেঘলা আকাশ পেয়েই বাউন্সার আর গতি দিয়ে ত্রাস সৃষ্টি করছিল। টপ অর্ডারে ধস নামার পর সবারই থরহরিকম্প অবস্থা। সে অবস্থা কাটাতে কাটতেই ম্যাচ নিয়ে সব অনিশ্চয়তা উধাও। প্রথমে পাকিস্তান, এরপর শ্রীলঙ্কা এবং আফগানিস্তান একই পথে হেঁটেছে। বাংলাদেশই প্রথম চিত্রপট পাল্টাতে বাধ্য করলেন কাল।

দক্ষিণ আফ্রিকার পেসারদের দিকে উল্টো তেড়ে গিয়েছিলেন সৌম্য সরকার। তার প্রতিফলন ৩৩০ রানের সংগ্রহে। ক্রিকেট বিশ্বকাপে আজ পাকিস্তানকে পেস দিয়ে উড়িয়ে দেওয়ার হুংকার দিয়েছিল ইংল্যান্ড। পাকিস্তান আজ আর ভয়ে সিটকে যায়নি। ক্রিস ওকস ও জফরা আর্চারের গতির সামনেও নতজানু হয়নি। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৬৯ রান তুলে নিয়েছে পাকিস্তান। এর মাঝে ৬২ রান এসেছে প্রথম ৮ ওভারেই।

পেসার সামলাতে গিয়ে স্পিনের সামনেই যা একটু বিপাকে পড়েছে পাকিস্তান। মঈন আলী বোলিংয়ে আসার পর রানের গতি কমে এসেছে। অন্য প্রান্তে মার্ক উডও গতিতে রানের স্রোতে বাধ দিয়েছেন। ৮২ রানের উদ্বোধনী জুটিটা থামল মঈন আলীর অফ স্পিনে। দারুণ এক অফ স্পিনে ফ্লাইট মিস করলেন ফখর জামান। মুহূর্তের জন্য দাগের বাইরে চলে এল বাঁহাতি ওপেনারের পা। স্টাম্প নড়িয়ে দিতে জস বাটলারের ওই টুকু সময়ই লাগল। ৩৬ রানে ফিরলেন ফখর।

ইমাম উল হক সঙ্গীকে অনুসরণ করলেন ৬ ওভার পরেই। এবার মঈন আলীর অবশ্য খুব একটা কৃতিত্ব নেই। একস্ট্রা কভার দিয়ে দারুণ এক শট খেলেছিলেন। ভেবেছিলেন ছক্কা না হোক, চার অন্তত হচ্ছে। কোথায় কী! উড়ে এলেন ক্রিস ওকস, সীমানার সামনে ডান দিকে ঝাঁপিয়ে লুফে নিলেন বল। ৩ চার ও এক ছক্কায় ৪৪ রান করেছেন ইমাম।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আর কোনো বিপদ ঘটতে দেননি বাবর আজম ও মোহাম্মদ হাফিজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২৪ ওভারে ২ উইকেটে ১৩৪।