বাংলাদেশের প্রশংসায় গাভাস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একবার কি তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের দেখা হয়েই যাচ্ছে? এখনো নিশ্চিত হয়নি, কিন্তু কাল ইংল্যান্ডকে হারানোর পর দৃশ্যপটে সে রকমই সমীকরণ। ২০০৭ বিশ্বকাপের অভিজ্ঞতা থেকেই হয়তো ভারত কিংবদন্তি সুনীল গাভাস্কার কাল একরকম সতর্কই করে দিলেন ধোনিদের, ‘বাংলাদেশকে মোটেই হালকাভাবে নেওয়ার উপায় নেই। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের পিচে বাংলাদেশের ব্যাটিং খুবই ভালো হচ্ছে।’ আলাদা করে প্রশংসা করলেন মুশফিক-মাহমুদউল্লাহর, ‘মুশফিকই আজ বাংলাদেশকে পথ দেখিয়েছে। অভিষেকের পর থেকে দারুণ উন্নতি করেছে সে। মাহমুদউল্লাহও ভালো খেলেছে, কিন্তু মুশফিক ছিল দুর্দান্ত।’ অ্যাডিলেডের গ্যালারি মাতিয়ে রাখা বাংলাদেশের সমর্থকদের কথাও বলেছেন আলাদা করে।’ এনডিটিভি।