বাংলাদেশের বিপক্ষে গেইল-ব্রাভো
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৩ সদস্যের দলে ফিরেছেন ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো ও কেমার রোচ। কাঁধের চোট কাটিয়ে ফেরা ব্রাভো দলের নেতৃত্ব দেবেন। পিঠের চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি গেইল।
এই চারজন দলে ফিরলেও দলে জায়গা হয়নি কাইরন পাওয়েল, মারলন স্যামুয়েলস ও ডোয়াইন স্মিথের। ২০ ও ২২ আগস্ট গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ২৫ আগস্ট সেন্ট কিটসে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। এর পর একটি টি–টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল: ডোয়াইন ব্রাভো (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, কার্ক এডওয়ার্ডস, ক্রিস গেইল, জেসন হোল্ডার, নিকিতা মিলার, সুনীল নারাইন, কাইরন পোলার্ড, দিনেশ রামদিন, রবি রামপল, ড্যারেন সামি, লেন্ডল সিমন্স।