বাংলাদেশের বিপক্ষে ছয়ের সেরারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ৪৬ রানেই ইংল্যান্ডের ৪ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। একটু পরে ফিরলেন মঈন আলীও। ম্যাচ অনেকটাই চলে এসেছিল বাংলাদেশের নিয়ন্ত্রণে। কিন্তু ষষ্ঠ উইকেটে ১২৭ রানের জুটিতে ইংল্যান্ড দলে স্বস্তি ফিরিয়ে আনলেন বেন স্টোকস ও জনি বেয়ারস্টো। সপ্তম উইকেট হিসেবে স্টোকস যখন আউট হলেন ততক্ষণে ইংল্যান্ডের লিড ২৪০ পেরিয়ে গেছে। ১৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও নতুন এক রেকর্ড কিন্তু গড়ে ফেলেছেন স্টোকস। ২০১০ সালে চট্টগ্রামেই ছয়ে নেমে ইয়ান বেল করেছিলেন ৮৪ রান। সে রেকর্ড ভেঙে ফেললেন স্টোকস (৮৫)। তবে সর্বোচ্চ রানের রেকর্ড থেকে অনেক দূরে স্টোকস। ১৬৮ রান করে এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে তিলকরত্নে দিলশান।
ছয়ে নেমে বিভিন্ন দলের সর্বোচ্চ রান
১৬৮
তিলকরত্নে দিলশান
শ্রীলঙ্কা
২০০৫
১৫৩
টাটেন্ডা টাইবু
জিম্বাবুয়ে
২০০৫
১৪৪
অ্যাডাম গিলক্রিস্ট
অস্ট্রেলিয়া
২০০৬
১৩৪
আবদুল রাজ্জাক
পাকিস্তান
২০০২
১২৬*
দিনেশ রামদিন
ওয়েস্ট ইন্ডিজ
২০১২
১১৭
জ্যাকব ওরাম
নিউজিল্যান্ড
২০০৮
কমপক্ষে ১০০ রান করেছেন যাঁরা