বাংলাদেশের বিপক্ষে টেস্টে ডাবল সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারভান আতাপাত্তু
মারভান আতাপাত্তু

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ডাবল সেঞ্চুরি মাত্র একটি। আর বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হয়েছে ২০টি, যার একটি রূপ পেয়েছে ট্রিপল সেঞ্চুরিতেও

বাংলাদেশের বিপক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি মারভান আতাপাত্তুর, ২০০১ সালে সিংহলিজ স্পোর্টস ক্লাবে। বাংলাদেশের সেটি পঞ্চম টেস্ট।
ডাবল সেঞ্চুরির পর স্বেচ্ছাবসরে গিয়েছিলেন আতাপাত্তু, ক্রিকেটে ‘রিটায়ার্ড আউট’ কথাটির জন্ম তাঁর সৌজন্যেই। ওই ইনিংসেই ১৫০ করে স্বেচ্ছাবসর নিয়েছিলেন মাহেলা জয়াবর্ধনেও।
সবচেয়ে বেশি, তিনটি দুই শতাধিক রানের ইনিংস খেলেছেন কুমার সাঙ্গাকারা। একাধিক ডাবল সেঞ্চুরি করেছেন আর শুধু গ্রায়েম স্মিথ।
ডাবলকে ট্রিপল সেঞ্চুরিতে রূপ দিতে পেরেছেন শুধু সাঙ্গাকারাই, গত ফেব্রুয়ারিতে

চট্টগ্রামে।
সাঙ্গাকারার দুটি ডাবল সেঞ্চুরি পর পর দুই টেস্টে (২০০৭ সালে শ্রীলঙ্কায়)

দক্ষিণ আফ্রিকার জ্যাক রুডলফের ডাবল সেঞ্চুরি অভিষেক টেস্টেই।
সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি করেছেন লঙ্কান ব্যাটসম্যানরা, ৬টি।

শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার

২০০৪ সালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে শচীন টেন্ডুলকারের অপরাজিত ২৪৮তাঁর ক্যারিয়ার-সর্বোচ্চ।

জেসন গিলেস্পি
জেসন গিলেস্পি

২০০৬ সালে চট্টগ্রামে জেসন গিলেস্পির ডাবল সেঞ্চুরিটি নাইটওয়াচম্যান হিসেবে নেমে। ক্রিকেট ইতিহাসে নাইটওয়াচম্যানের ডাবল সেঞ্চুরি এই একটিই। অথচ সেটিই হয়ে আছে গিলেস্পির শেষ টেস্ট।

একই ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছিলেন গ্রায়েম স্মিথ ও নিল ম্যাকেঞ্জি। ২০০৮ সালে চট্টগ্রামে ৫২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গড়েছিলেন ৪১৫ রানের উদ্বোধনী জুটি।