বাংলাদেশের বিপক্ষে স্টোকস খেলবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ফিটনেস পরীক্ষা স্টোকসের। ছবি: রয়টার্স
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ফিটনেস পরীক্ষা স্টোকসের। ছবি: রয়টার্স

বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচে কি বেন স্টোকস খেলবেন? বাঁ পায়ের হাঁটুর চোটের কারণে ওভালে আজ ইংল্যান্ডের একাদশে স্টোকসকে দেখা না-ও যেতে পারে। তবে ইংল্যান্ড-অধিনায়ক এউইন মরগান তাঁর দলের গুরুত্বপূর্ণ এই সদস্যকে খেলাতে রীতিমতো মরিয়া। দরকার হলে এই অলরাউন্ডারকে কেবল বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেও খেলানো হতে পারে।
ওভালে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ফিটনেস পরীক্ষার মুখোমুখি হতে হবে স্টোকসকে। এতে উতরে গেলে তা হবে মরগানের জন্য খুব বড় এক স্বস্তির কারণ। ইংল্যান্ড-অধিনায়ক স্টোকসকে খেলাতে এতটাই মরিয়া যে তিনি ফিটনেস পরীক্ষায় ফিজিও যদি তাঁকে ৫ ওভার বল করারও সবুজ সংকেত দেন, মরগান রাজি তাতেও।
গত অক্টোবরে বাংলাদেশ সফরে ব্যাটে-বলে স্টোকস ছিলেন দুর্দান্ত। ঢাকা ও চট্টগ্রামে ধীর গতির উইকেটে স্টোকসের রিভার্স সুইং ভালোই ভুগিয়েছিল বাংলাদেশকে। ব্যাট হাতেও প্রতিটি ম্যাচেই তিনি চ্যালেঞ্জ ছুড়েছিলেন বাংলাদেশের বোলারদের।
আজকের ম্যাচে স্টোকস না খেললে খুশিই হবেন মাশরাফিরা। সূত্র: ডেইলি মেইল।