বাংলাদেশের লক্ষ্য ২৮৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত ২৪০ রানে শেষ হলো ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। এখন আসল পরীক্ষা বাংলাদেশের। চট্টগ্রাম টেস্টে জয় পেতে গোটা দুটি দিন হাতে রেখে ২৮৬ রান করতে হবে মুশফিক-বাহিনীকে। ব্যাপারটি মোটেও সহজ নয়। স্পিন-বান্ধব উইকেটে এই লক্ষ্য তাড়া করাটা বাংলাদেশের জন্য বড় এক চ্যালেঞ্জই।
চতুর্থ দিন সকালে বেশিক্ষণ টিকতে পারেননি স্টুয়ার্ট ব্রড-গ্যারেথ ব্যাটিরা। খেলা হয়েছেও সাকল্যে ৪ ওভার ২ বল। ব্রড ফেরেন রান আউট হয়ে। শেষ ব্যাটসম্যান ব্যাটিকে এলবিডব্লিউ করে ফেরান তাইজুল ইসলাম।