বাংলাদেশের লক্ষ্য ৯৮ রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতবারের দুঃখ ভুলে এভাবে জয়ের আনন্দে মাততে পারবেন বাংলাদেশের মেয়েরা? ছবি: প্রথম আলো।
গতবারের দুঃখ ভুলে এভাবে জয়ের আনন্দে মাততে পারবেন বাংলাদেশের মেয়েরা? ছবি: প্রথম আলো।

এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটের ফাইনালে বাংলাদেশের লক্ষ্য ৯৮ রান। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ইনচনের ইয়োনহি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৯৭ রান।
দলীয় ১৪ রানে মাথায় পাকিস্তানের ওপেনার জাভেরিয়া খানকে ফিরিয়ে দেন জাহানারা আলম। সালমা খাতুনের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে জাভেরিয়ার সংগ্রহ ছিল ৬ রান। রুমানা আহমদের বলে অপর ওপেনার মারিনা ইকবাল সাজঘরে ফেরেন ১৪ রানে। এরপর বিসমাহ মারুফ ফাহিমা খাতুনের বলে বোল্ড হওয়ার আগে করেন সর্বোচ্চ ২৪ রান। 
৫৫ রানে ৩ উইকেট ফেলেছে বাংলাদেশ
পাকিস্তানের রানের গতি বেশ ভালোভাবেই নিয়ন্ত্রণ করেছেন বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন রুমানা আহমেদ। বিনিময়ে দেন ১৩ রান। এছাড়া জাহানারা, সালমা ও ফাহিমা পেয়েছেন ১টি করে উইকেট। 
গত এশিয়াড মহিলা ক্রিকেটের সোনার লড়াইয়ের পুনরাবৃত্তি হচ্ছে আজ। বোলিংটা বেশ ভালোই হয়েছে বাংলাদেশের। এখন ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেই শেষ রক্ষা।