ঠিক আগের ম্যাচেই আবাহনীর ২৮৭ রান টপকে জিতেছিল শেখ জামাল ধানমন্ডি। সেই ক্লাবই পরের ম্যাচে অলআউট মাত্র ৯৯ রানে। এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম ১৫ ম্যাচে ১০০-এর নিচে অলআউট হওয়ার ঘটনা এই একটিই। বাংলাদেশের মাটিতে লিস্ট ‘এ’ ম্যাচে ঠিক ৯৯ রানে অলআউট হওয়ার দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ২০০৮-০৯ মৌসুমে জাতীয় লিগের ওয়ানডে সংস্করণে রাজশাহী বিভাগের বিপক্ষে ৯৯ রানে গুটিয়ে গিয়েছিল বরিশাল বিভাগ। বাংলাদেশে লিস্ট ‘এ’ ম্যাচে ৫০ রানের নিচে অলআউট হয়েছে চারটি দল। ২০০২-০৩ মৌসুমে জাতীয় লিগেই সিলেট বিভাগের বিপক্ষে সর্বনিম্ন ৩০ রানে অলআউট হয় চট্টগ্রাম বিভাগ।
বাংলাদেশে লিস্ট ‘এ’ ম্যাচে সর্বনিম্ন
ম্যাচ ভেন্যু টুর্নামেন্ট মৌসুম
৩০ চট্টগ্রাম–সিলেট ঢাকা জাতীয় লিগ ২০০২-০৩
৩৫ সিসিএস–আবাহনী ফতুল্লা ঢাকা প্রিমিয়ার লিগ ২০১৩-১৪
৪১ খুলনা–রাজশাহী যশোর জাতীয় লিগ ২০০৩-০৪
৪৪ জিম্বাবুয়ে–বাংলাদেশ চট্টগ্রাম ওয়ানডে ২০০৯-১০
৫৫ রাজশাহী–ঢাকা রাজশাহী জাতীয় লিগ ২০০০-০১