বাংলাদেশের সামনে আজ আফগানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিকেএসপির ৪ নম্বর মাঠের মিডিয়া বক্সের কাচ বলের আঘাতে এর আগেও অনেকবার ভেঙেছে। কিন্তু কালকের ভাঙাটা একটু অন্য রকম। এবার যে কাচটা ভাঙল এক শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারের ছক্কাতে!
তবে ওই ঝোড়ো ব্যাটিংয়ে দুই ছক্কাসহ জাহানজাইব তাওয়ানার ১৩ বলে ২২ ও রেহান গণির ৪০ বলে ৫৪ রানের ইনিংসেও শেষ রক্ষা হয়নি পাকিস্তান শারীরিক প্রতিবন্ধী দলের। ইংল্যান্ডের (১৫৬/৬) কাছে ৮ রানে হেরে গেছে দলটা (১৪৮/৮)। ৩ নম্বর মাঠে অন্য ম্যাচে আফগানিস্তানকে (১৪২/৯) ৬ উইকেটে হারিয়েছে ভারত (১৪৫/৪)।
প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারার পর ইংল্যান্ডের এটি টানা দ্বিতীয় জয়। অন্যদিকে প্রথম দুই ম্যাচ জেতার পর পাকিস্তানের প্রথম হার। টুর্নামেন্টের শিরোপা লড়াইটা এই দুই দলের মধ্যেই হওয়ার সম্ভাবনা। তবে স্বপ্ন দেখছে বাংলাদেশও। এক জয় ও এক হার নিয়ে আজ তারা মুখোমুখি হবে আফগানিস্তানের।